অয়ন শীলের ২০টি ফ্ল্যাটের হদিস মিলল এবার! দিল্লিতেও রয়েছে সম্পত্তি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

অয়ন শীলের ২০টি ফ্ল্যাটের হদিস মিলল এবার! দিল্লিতেও রয়েছে সম্পত্তি

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে অয়ন শীলকে নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। এমনিতেই তাঁর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, রয়েছে পুরসভায় দুর্নীতি করার অভিযোগও। এরই মধ্যে ইডি তাঁর সম্পত্তি নিয়ে বিস্ফোরক তথ্য পেল। জানা গিয়েছে, অয়ন শীলের আরও ২০টি ফ্ল্যাটের হদিস পেয়েছে তারা। রাজ্যের পাশাপাশি দিল্লিতেও অয়নের ফ্ল্যাট আছে বলে খবর। যদিও কোনও ফ্ল্যাট নামে, কোনওটি বেনামে কিনেছেন তিনি বলে জানতে পেরেছে ইডি। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই দাবি করেছে যে, বেআইনি নিয়োগের বিনিময়ে প্রার্থীদের থেকে প্রায় ২০০ কোটি টাকা নেওয়া হয়েছিল এবং সেই কাজের অন্যতম মূল পাণ্ডা হলে অয়ন শীল। এছাড়া একাধিক পৌরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে তিনি। এদিন তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ৮ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অয়নের বাড়িতে তল্লাশির সময়ই পুরসভা নিয়োগ পরীক্ষার উত্তরপত্র মেলে। দুর্নীতি মামলায় অয়নের বিরুদ্ধে প্রথম এফআইআর করেছিল সিবিআই। এই বিষয়ে ইডির থেকে প্রাথমিক তথ্য নিয়েছিল তারা। এবার পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। 

ইতিমধ্যেই ইডি অয়ন শীলের পুত্র অভিষেকের পরিচিত 'বান্ধবী'কে তলব করেছে। যদিও তাঁকে ‘বান্ধবী’ বলতে আগে অস্বীকার করেছিলেন অয়ন-পুত্র। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। হুগলির প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরেই এই অয়ন শীলের ব্যাপারে জানা যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন