মদ বিক্রিতে বিরাট রেকর্ড বাংলার, অঙ্ক ছাড়াল ২০ হাজার কোটি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

মদ বিক্রিতে বিরাট রেকর্ড বাংলার, অঙ্ক ছাড়াল ২০ হাজার কোটি

 


কলকাতা: বাংলার জনমানসে প্রচলিত আছে যে, দাম যতই বাড়ুক, মদ বিক্রিতে কোনও খামতি হয় না। সেটাই আরও একবার যেমন প্রমাণ হল, তেমন বিক্রির অঙ্ক নতুন রেকর্ড তৈরি করল পশ্চিমবঙ্গে। হিসেব বলছে, এই প্রথমবার রাজ্যে মদ বিক্রির পরিমাণ ২০ হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা সর্বকালীন রেকর্ড! শুধু তাই নয়, গত অর্থবর্ষে বঙ্গে বিয়ার বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ। এক কথায়, বিপুল লক্ষ্মীলাভ করেছে বাংলার সরকার। 

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যে ২২ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে যা ছিল ১৮ হাজার কোটি টাকার মত। সবমিলিয়ে আবগারি থেকে ১৬ হাজার কোটি টাকারও কিছু বেশি লাভ হয়েছে সরকারের। শুধু তাই নয়, ২০২২-২৩ অর্থবর্ষে বঙ্গে ৪ হাজার কোটি টাকার বিয়ার বিক্রি হয়েছে। এটাও একটা আলাদা রেকর্ড। এত বছরে এই পরিমাণ বিয়ার বঙ্গে বিক্রি হয়নি। তথ্য আরও বলছে, কয়েক বছর আগে পর্যন্তও বাংলায় মদ বিক্রিতে লাভের পরিমাণ ৪ হাজার কোটির কাছাকাছি থাকত। এখন তা ৪-৫ গুন বেশি হয়ে গিয়েছে। 

হিসেব করে দেখা গিয়েছে, গত অর্থবর্ষের থেকে চলতি বছর রাজ্যের ২০ শতাংশ বেশি লাভ হয়েছে আবগারি থেকে। এছাড়া ২০২১-২২ অর্থবর্ষে যেখানে মোট মদ বিক্রির নিরিখে ৯ শতাংশ বিয়ার বিক্রি হয়েছিল, গত অর্থবর্ষে তা ১৮ শতাংশ হয়েছে। এর মধ্যে যে মদের দাম একাধিকবার বেড়েছে তা বলাই বাহুল্য। তা সত্ত্বেও মদের চাহিদা যে একফোঁটা কমেনি, সেটাও বোঝা যাচ্ছে স্পষ্ট। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন