হাজিরা দিয়েই একাধিক প্রশ্নে জর্জরিত মানিক, বিচারপতির কাছে চাইলেন সময় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

হাজিরা দিয়েই একাধিক প্রশ্নে জর্জরিত মানিক, বিচারপতির কাছে চাইলেন সময়

 



কলকাতা: 'নজিরবিহীন'ভাবে নিয়োগ মামলায় অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে দুপুরের মধ্যেই কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলে দেওয়া সময়ের মধ্যেই হাজিরা দিলেন মানিক। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছিল। অনুমান করা হচ্ছিল, বেশ কিছু নথির বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এমনটাই হয়েছে এদিন আদালতে।


৩ টের কিছু পরেই কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দেন মানিক ভট্টাচার্য। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিছু তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরপর প্রশ্ন করেন তাঁকে। যেমন ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া কী ভাবে হয়েছিল, কে রেজাল্ট প্রকাশ করে, আবার কার নির্দেশে ২০১৬ সালে রেজাল্ট বার করা হয়েছিল, সেটাও জানতে চান বিচারপতি। যদিও মানিক আদালতে জানিয়েছেন, যে বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার নথি এই মুহূর্তে তাঁর কাছে নেই। তাই তাঁকে কিছুটা সময় দেওয়া হোক, এমন দাবি করেছেন মানিক।

এছাড়া বিচারপতি তাঁর কাছ থেকে আরও জানতে চান, ২০১৬ সালের রিজার্ভেশন পলিসি ঠিক ঠক মানা হয়েছিল কিনা। মানিক জানান, তাঁর মেয়াদ কালে সবই নিয়ম মেনে হয়েছে। এছাড়া সিবিআই এবং ইডি যে তদন্ত করছে সেই ব্যাপারে তাঁর কী মত সেটাও আদালত জানতে চায়। মানিক জানান, তিনি অসহায় হয়েই আছেন। তবে তাঁর কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। 

মানিক ভট্টাচার্য এখন প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। মূলত জেলবন্দি আসামীদের নিম্ন আদালতে শুনানি হয়। তাঁদের হাইকোর্টে হাজির করানো হয় না। কিন্তু মানিকের ক্ষেত্রে সেই প্রথা এদিন ভেঙেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সরাসরি তাঁকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন