বিজেপি হিরো হয়েছে, জিরো হয়ে যাবে! নীতীশ-তেজস্বীকে পাশে নিয়ে বার্তা মমতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

বিজেপি হিরো হয়েছে, জিরো হয়ে যাবে! নীতীশ-তেজস্বীকে পাশে নিয়ে বার্তা মমতার

 


কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্য শান দিতে এদিন কলকাতায় হাজির হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ মুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদব। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তারা। বেশ কয়েক মাস আগেও বিজেপির সঙ্গে ছিলেন নীতীশ। কিন্তু সেই জোট ছেড়ে বেরিয়ে আসেন মতানৈক্যের জন্য। এবার বিরোধী শিবির মজবুত করতে একে একে পদক্ষেপ নিচ্ছেন তিনি। তাঁর কারণ আজকের এই বৈঠক। 

এদিনের বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মমতা, নীতীশ এবং তেজস্বী। সেখান থেকেই বিরোধী ঐক্য আরও জোরদার করার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পাটনায় একটা বিরোধী বৈঠক ডাকার আবেদনও তিনি নীতীশ কুমারকে জানিয়েছেন। এই প্রেক্ষিতেই মমতার বার্তা, তাঁদের কোনও ইগো নেই, তারা সকলেই এক। তিনি আরও বলেন, বিজেপি এখন হিরো হয়েছে, পরে জিরোও হয়ে যাবে। ওদের বিরুদ্ধে একসঙ্গে জোটবদ্ধ হয়েই লড়াই হবে। এদিকে বৈঠকের পর সংবাদমাধ্যমে নীতীশ জানান, সমস্ত বিরোধী দলগুলিকে একত্রে প্রস্তুতি নিতে হবে। একসঙ্গে বসে আগামীদিনের রূপরেখা তৈরি করা হবে। বিজেপিকে একহাত নিয়ে তাঁর বক্তব্য, এখন যারা কেন্দ্রে ক্ষমতায় তারা মানুষের কথা ভাবে না। ইতিহাস বদলে দিচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতায় এসেছিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। কালীঘাটের বাসভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়। সেই বৈঠক থেকেও বিরোধী ঐক্য মজবুত করার ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগও তোলা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন