বন্ধু দিয়ে গেলেন কিছু জিনিস, ইডি দফতরে প্রথম রাত কেমন গেল সুকন্যার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

বন্ধু দিয়ে গেলেন কিছু জিনিস, ইডি দফতরে প্রথম রাত কেমন গেল সুকন্যার

 


কলকাতা: বুধবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রতকন্যা সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলার প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। দিল্লিতেও তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব এড়িয়েছিলেন সুকন্যা। অবশেষে আর পার পেলেন না। জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করার অভিযোগেই মূলত তাঁকে গ্রেফতার করেছে ইডি। তাহলে তাদের দফতরে সুকন্যার প্রথম রাত কেমন কাটল?

সূত্রের খবর, সুকন্যার এক বন্ধু তাঁর জন্য বিভিন্ন জিনিস এনে দিয়েছিলেন গতকাল। তার মধ্যে ছিল শ্যাম্পু, সাবান, সহ একাধিক জামাকাপড়। এদিকে ইডি দফতরে তাঁর সুকন্যা খেয়েছেন রুটি, স্যুপ, সবজি। আজই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। আপাতত যা খবর তাতে সম্ভবত এক সপ্তাহের জন্য সুকন্যাকে হেফাজতে চাইতে পারে ইডি। অন্যদিকে এও জানা গিয়েছে, সুকন্যার ওই বন্ধু তাঁর গ্রেফতারিতে ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন, বাবা জেলে, মা নেই, এখন মেয়েকেও গ্রেফতার করা হল। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তাঁর। 

একই মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ টানাপোড়েনের পর তাঁকে আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যেতে সক্ষম হয় ইডি। এরপর থেকেই একাধিকবার তাঁর কন্যাকে তলব করা হয়েছিল। অনেকের অনুমান ছিল, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে গোয়েন্দারা। কিন্তু তিনবার ইডির তলব এড়ান সুকন্যা। তাঁর বিরুদ্ধেও বেআইনি বিপুল সম্পত্তি থাকার অভিযোগ আছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন