বঙ্গের ডিএ-র দাবিতে দিল্লিতে ধর্না! রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

বঙ্গের ডিএ-র দাবিতে দিল্লিতে ধর্না! রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেওয়ার উদ্যোগ

 



কলকাতা: দীর্ঘ সময় ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ ঘোষণা করলেও তাতে বিক্ষোভ কিছু কমেনি উলটে বেড়েছে। সম্প্রতি আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আন্দোলনকারীদের চোর-ডাকাত বলে কটাক্ষ করেছেন। এই সবের মাঝেই আগামী ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ডিএ-র দাবিতে ধর্না কর্মসূচি ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনও জমা দেবেন তাঁরা। 


বর্তমানে ৬ শতাংশ ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আন্দোলনকারীদের দাবি, প্রাপ্য আরও ৩৬ শতাংশ ডিএ দিতে হবে রাজ্যকে। কিন্তু সরকারের তরফে ৩ শতাংশ ডিএ ঘোষণার পর স্পষ্ট বলা হয়েছে যে আর ডিএ দেওয়া সম্ভব নয়। ডিএ-র দাবিতে কর্মবিরতি পালন হয়েছে, ধর্মঘটও পালন করেছেন বিক্ষোভকারীরা। এবার তাই আন্দোলনকে আরও বড় মাপ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন তারা। সূত্রের খবর, মোট ৫০০ জন সরকারি কর্মচারী এই ধর্না কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে যাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা।  


মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্পষ্ট করেছে যে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। এদিকে আবার কিছুদিন আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন চলতি বছরের ১ জানুয়ারি থেকে। এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আগুনে আরও ঘি পড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন