রাজ্যপালের পাঠানো চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর, সৃষ্টি হল সংঘাতের আবহ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

রাজ্যপালের পাঠানো চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীর, সৃষ্টি হল সংঘাতের আবহ

 



কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অন্তর্বর্তী উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে আচার্যের কাছে পাঠাতে হবে। এই মর্মে নির্দেশ দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এই চিঠির বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয়, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনখড়ের সঙ্গে তুলনা করলেন বর্তমান রাজ্যপালের। স্বাভাবিকভাবেই এরপর রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ ফের তৈরি হল নতুন করে।

আরও পড়ুন: স্মার্ট ফোনে অরুচি! ‘আনস্মার্ট’ ফোনই হাতে পেতে চাইছেন তরুণরা, বলছে সমীক্ষা 

 

রাজ্যপাল যে চিঠি পাঠিয়েছেন তাতে এও উল্লেখ আছে যে, আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় বিষয়ে আগাম অনুমোদন নিতে হবে রাজভবনের। ওই নির্দেশ সম্পর্কেই কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, এই চিঠির বৈধতা আছে কি না তা দেখতে হবে। ব্রাত্য এও জানান, উচ্চশিক্ষা দফতরের সচিবকে আইনি পরামর্শ নিতে বলেছেন তিনি। কারণ তাঁর দাবি,  উচ্চশিক্ষা দফতর এই চিঠি সম্পর্কে কিছুই জানে না। তাদের অন্ধকারে রেখেই এই চিঠি পাঠানো হয়েছে। এই ঘটনায় ফলত রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত প্রকাশ্যে এসে গেল। কিছুদিন আগে পর্যন্তও রাজ্যপালের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ছিল রাজ্য সরকার। বরং বিজেপি একাধিক অভিযোগ তুলেছে রাজ্যপালের বিরুদ্ধে। এখন এই চিঠিকে কেন্দ্র করে বদলের মুখে পরিস্থিতি। 



অন্যান্য রাজ্যপালের সঙ্গে তুলনা টেনে তাহলে ব্রাত্য বসু সিভি আনন্দ বোস সম্পর্কে কী বললেন? শিক্ষামন্ত্রীর স্পষ্ট বক্তব্য, আগে যারা রাজ্যপাল ছিলেন তারা যা চাইতেন তাই বোঝাতেন। কেউ আবার তেমনভাবে স্পষ্ট কিছু বলতেন না। কিন্তু বর্তমান রাজ্যপাল যেটা অনুভব করেন সেটা বলেন না। আর যেটা বলেন, সেটা অনুভব করেন না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন