মোহালিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পঞ্জাবের কাছে হার নাইটদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মোহালিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পঞ্জাবের কাছে হার নাইটদের

 



মোহালি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে শূন্যহাতেই ফিরতে হল কলকাতা নাইট রাইডার্সরে। বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়৷ এর পর ডাকওয়ার্থ লুইস নিয়মে ৭ রানে পরাজিত হয় কেকেআর। মোহালিতে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচে বেশ ঘটনাবহুল। খেলার মাঝে নেভে ফ্লাড লাইটের আলো৷ বন্ধ হয়ে যায় খেলা। তারপর চার ওভার বাকি থাকতে নামল বৃষ্টি৷ পণ্ড হল ম্যাচ।


এদিন রানের পাহাড় গড়ে পাঞ্জাব৷ তাদের করা ১৯১ রানের জবাবে নাইটরা ১৬ ওভারে সাত উইকেট খুঁইয়ে ১৪৬ রান তোলে। ডাক-ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী, সাত রানে পরাজিত হয় নাইটরা৷


৪২ বলে  ৯২ রান প্রয়োজন ছিল কেকেআর-এর। আন্দ্রে রাসেল ও বেঙ্কটেশ আইয়ার সেই সময় ক্রিজে। রাসেলের ক্যাচ ফেলল পঞ্জাব কিংসের ফিল্ডার। তবে রাসেল বরাবরই বিধ্বংসী ক্রিকেটার। যাঁর ব্যাটে ভর করে অনেক অসম্ভবই সম্ভব নয়৷ তাঁর ক্যাচ মিস করার পরেই বেঙ্কটেশ নাথান এলিসকে স্টেপ আউট করে ছয় মারেন৷ 


তবে কেকেআর আসল ভুলটা করেছে দল গঠনে। দলের ওপেনার মনদীপ সিংকে ব্যবহার করা হলেও তিনি ব্যর্থ৷ মনদীপের বাবা ছিলেন অ্যাথলেটিক্স কোচ৷ তিনি ছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সহ অধিনায়ক। তারপরেও প্রথম একাদশে প্রথম ম্যাচে তাঁকে নামানোটা বড় ঝুঁকি হয়েছে।

নাইটদের বোলিংয়ের ধারও চোখে পড়েনি। নারিন, বরুণ, সাউদিদের মতো বোলাররাও খুব সাধারণ পারফরম্যান্স করেছে। হালকে বলিংয়ের জেরে পাঞ্জাব কিংসও দুশোর কাছাকাছি রান তুলে নেয়। ২০ ওভারে তারা করেন ১৯১৷ 


জবাবে ব্যাট করতে নেমে প্রায় তাসের ঘরের মতোই ভেঙে পড়ে নীতীশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স৷ ৫০ রান তুলতে গিয়েই তিন উইকেট হারিয়ে ফেলে কলকাতা। অধিনায়ক নিজে খানিকটা হাল ধরা চেষ্টা করলেও ব্যক্তিগত ২৪ রানের মাথায় ফিরতে হয় তাঁকেও। 


এর পর নাইটদের হাল ধরেন আন্দ্রে রাসেল ও ভেঙ্কটেশ আইয়ার। তাঁদের লড়াইয়ের কিছুটা অক্সিজেন পেয়েছিল নাইট শিবির। তবে শেষরক্ষা করা গেল না। ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন রাসেল, ৩৪ রানে আউট হন ভেঙ্কটেশ। নাইটদের জয়ের আশা সেখানেই শেষ হয়ে যায়। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন