কালিয়াগঞ্জ মামলার দ্রুত শুনানি হচ্ছে না, আর্জি খারিজ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

কালিয়াগঞ্জ মামলার দ্রুত শুনানি হচ্ছে না, আর্জি খারিজ হাইকোর্টের

 


কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি জানান হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে এই দাবি তুলেই দ্রুত শুনানির আর্জি জানান হয়। বুধবার মামলাটি শুনানির জন্য রাখা হোক, এমনই আবেদন ছিল। কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন, দ্রুত শুনানি করা সম্ভব নয় এই মামলার। আগামী সোমবার মামলার শুনানি হবে বলে খবর। 

কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সকালে বাড়ির কাছেই পুকুর পাড়ে তার দেহ উদ্ধার হয়। অনুমান, ধর্ষণ করার পর তাকে খুন করা হয়েছে। এই ঘটনাতেই উত্তাল হয় ওই এলাকা এবং দুর্গাপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে রাস্তায় পুলিশ এবং র‍্যাফ নামানো হয়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধও বাঁধে। মামলাকারী এই ঘটনার তদন্তে সিবিআইকে চাইছেন। একই সঙ্গে আবেদন, নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক। পাশাপাশি ১ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হোক। 

সোমবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সংবাদমাধ্যমে দাবি করেছেন, কালিয়াগঞ্জ কাণ্ডে কিছু লুকানোর চেষ্টা করছে প্রশাসন। এই ঘটনার সঙ্গে নারীপাচারকারীদের যোগ থাকতে পারে। আর সেটাই হয়তো রাজ্য সরকার সামনে আসতে দিচ্ছে না। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে আরও বলা হয়েছে, পরিবার, পুলিশ ও চিকিৎসকের বয়ান মিলছে না এই ঘটনায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন