নববর্ষের সকালেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা, একাধিক অনুষ্ঠানের আয়োজন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

নববর্ষের সকালেই সাধারণের জন্য খুলছে রাজভবনের দরজা, একাধিক অনুষ্ঠানের আয়োজন

 


কলকাতা: পয়লা বৈশাখের দিন সাধারণ মানুষের জন্য সকালের দিকে খোলা থাকবে রাজভবন। তেমন কথাই শোনা গিয়েছিল। সেই প্রেক্ষিতেই নববর্ষের সকালে সেজে উঠেছে রাজভবন চত্বর। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই সাধারণ মানুষ রাজভবনে প্রবেশ করতে পারবেন। রাজ্যপাল বোস জানিয়েছিলেন, এখন থেকে রাজভবন ‘জন রাজভবন’। নববর্ষ উপলক্ষে রাজভবনে দিনভর অনুষ্ঠানও চলবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারাল তৃণমূল! পদক্ষেপ নিল নির্বাচন কমিশন


নববর্ষের দিন শহর কলকাতায় তো বটেই, রাজ্যের একাধিক জায়গায় একাধিক অনুষ্ঠান হয়। বাংলার নতুন বছরকে সকলে স্বাগত জানায়। তবে এবার অন্যান্য জায়গার মতো রাজভবনেও পালিত হবে বাংলা নববর্ষ উৎসব অনুষ্ঠান। এদিন থেকেই রাজভবনে সাধারণ মানুষের জন্য চালু হতে চলেছে হেরিটেজ ওয়াক। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস জনগণের জন্য রাজভবন খুলে দেওয়ার ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও হয়েছিল। জানা গিয়েছে, আজ রাজভবন পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। পরে বিকেল ৫টা থেকে নাচ-গান-আবৃত্তি-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে রাজভবনে। 


নববর্ষের সকালে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, যুবশক্তি জেগে উঠেছে। তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। তাঁর আর্জি, সকলে বাংলায় শান্তি আনুন, দয়া করে দেশে শান্তি আনুন। পাশাপাশি তিনি আরও দাবি করেন, বাংলা তার সব গৌরব ফিরে পাবে একদিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন