অভিষেকের জনসংযোগ যাত্রায় ‘রাজকীয় তাঁবু প্যাকেজ'! খরচ শুনলে চোখ কপালে উঠবে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

অভিষেকের জনসংযোগ যাত্রায় ‘রাজকীয় তাঁবু প্যাকেজ'! খরচ শুনলে চোখ কপালে উঠবে



কলকাতা: পঞ্চায়েত ভোটকে নজরে রেখে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’৷ টানা দু’মাস ধরে বিভিন্ন জেলায় ধুরবেন তিনি৷ কথা বলবেন মানুষের সঙ্গে৷ আর এর মাধ্যমেই তৈরি করবেন পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের নীল নকশা৷ কিন্তু জেলা সফরে বেরিয়ে কোথায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন নজরে এল বেশকিছু সাদা তাবু৷ উত্তরবঙ্গের জেলায় জেলায় গড়ে উঠেছে এই তাবু৷ যার নীচে বিছানো নীল কার্পেট৷ সেই তাবুতেও আবার ভাগ রয়েছে৷ কিছু তাবু একেবারে ভিআইপি-দের জন্য তৈরি৷ সেগুলির অন্দরমহল নাকি বিলাসিতায় মোড়া৷ সঙ্গে রয়েছে ক্যারাভানও৷ সব মিলিয়ে চোখ ধাঁধানো প্যাকেজ৷ বিরোধীরা কটাক্ষ করে বলছেন, তৃণমূলের প্যাকেজ ট্যুর৷ কারও আবার টিপ্পনি, ‘যুবরাজের মৃগয়া’৷

জানা গিয়েছে, দিনহাটার বামনহাটে ১৪টি তাঁবু করেছিল তৃণমূল। অন্যদিকে, মাথাভাঙায় ১০০টি তাঁবু, তুফানগঞ্জে ৬৮টি তাঁবু পড়েছে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় পড়েছে ১১০টি তাঁবু। যার মধ্যে রয়েছে ফ্যান, এসি, কুলার৷ রয়েছে শোবার খাট৷ মিটিংয়ের জন্যেও আলাদা বন্দোবস্ত রয়েছে। যেখানে তাবু ফেলা হয়েছে, সেই এলাকা মুড়ে ফেলা হয়েছে সিসি ক্যামেরায়৷ শোনা যাচ্ছে, ভিনরাজ্যের সংস্থার হাতেই এই রাজকীয় তাঁবু তৈরির দায়িত্ব দেওয়া রয়েছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মাত্র দুই জেলায় তাঁবু ভাড়া করতে দলের খরচ হচ্ছে প্রায় ৭৩ লক্ষ টাকা! 

ঘুরতে গিয়ে তাবুতে রাত কাটানো এখন ট্রেন্ড। শুধুমাত্র তাবুতে থাকার জন্য পর্যটকরা বিভিন্ন জায়গায় ছুটে যান। তাবুতে থাকার বিভিন্ন ধরনের প্যাকেজও রয়েছে। কিন্তু অভিষেক যে রাজকীয় তাবুতে থাকছেন, তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা৷ 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রথীন বসু একটি সংবাদমাধ্যমকে বলেন, এটা তো প্রমোদ ভ্রমণ। তৃণমূলের নব জোয়ারে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।  উত্তরবঙ্গের বঞ্চিত মানুষদের পরিষেবা না দিয়ে চুরির টাকায় মৃগয়া করতে বেরিয়েছেন তৃণমূলের নেতা। তৃণমূলের প্যাকেজ ট্যুর। মানুষ এর জবাব দেবে।


অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন পাঁচতারা তাঁবু তৈরি করছে শাসক শিবির। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা দাবি, ভয় পাচ্ছে বিজেপি। সেকারণে ব্যক্তিগত আক্রমণে নেমেছে৷  







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন