মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে, শীর্ষ আদালতের রায়কে স্বাগত অভিষেকের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে, শীর্ষ আদালতের রায়কে স্বাগত অভিষেকের

 


কলকাতা: বিচারাধীন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার জেরে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এই মামলাগুলিতে অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে। আর শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক জানিয়েছেন, ভারতীয় বিচারব্যবস্থার ওপর তাঁদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে। তবে তিনি বিচারাধীন কোনও মামলা নিয়ে বেশি মন্তব্য করেননি। তবে বিজেপিকে একহাত নিয়ে বলেছেন, ভোটে লড়াই করতে না পেরে তারা অন্য পন্থা নিচ্ছে বারবার। বিচারব্যবস্থা থেকে কয়েকজনকে কাজে লাগানোর চেষ্টা করছে। তাহলে এক্ষেত্রে কি তিনি নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও নিশানা করলেন? তা বলা অবশ্য মুশকিল। প্রসঙ্গত, বাংলার জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অনেক বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিয়োগ মামলা নিয়ে তাঁর ওই সাক্ষাৎকার ভালো চোখে দেখেনি সুপ্রিম কোর্ট। 

গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে অভিযোগ ওঠে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার সময়ই সেই মামলা নিয়ে টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই অভিযোগ শোনার পরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, একজন বিচারপতি কোনও ভাবেই তাঁদের এজলাসে বিচারাধীন বিষয়ে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে পারেন না। উনি যদি সাক্ষাৎকার দিয়ে থাকেন, তা হলে তিনি ওই মামলা শোনার অধিকার হারিয়েছেন।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন