'শুভনন্দন', বাংলায় নতুন শব্দের পরিচিতি ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

'শুভনন্দন', বাংলায় নতুন শব্দের পরিচিতি ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়

 



দিঘা: বুধবার পূর্ব মেদিনীপুর সফরের শেষ দিন ছিল তাঁর। এই ক'দিনে দিঘা পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ শেষ দিনে দিঘায় প্রেস ক্লাবের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানের মাধ্যমেই বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজন করে ফেললেন মমতা। সকলকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা বার্তা দিতে গিয়েই এই নতুন শব্দ উচ্চারণ করলেন তিনি। কী কারণে এমন শব্দ তিনি বললেন তাও স্পষ্ট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রথম কনসার্ট অরিজিৎ-এর, জানেন এই শোয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন শিল্পী?

'শুভনন্দন'। বাংলায় নতুন এই শব্দই এদিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা প্রেস ক্লাবের উদ্বোধন করে তিনি বলেন, সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছেন তিনি। মমতার কথায়, এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন। কিন্তু নতুন শব্দ তো আনতে হবে। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে তিনি বললেন শুভনন্দন। তিনি প্রশ্ন করেন, শুভ কামনা এবং অভিনন্দন মিলিয়ে শুভনন্দন কেন হতে পারে না? বাংলায় নতুন নতুন শব্দ আমদানি তো করতে হবে। এছাড়া এদিন দিঘা প্রেস ক্লাবের ভীষণ প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কলকাতার প্রেস ক্লাবও এত সুন্দর নয়। যদিও তিনি জানান, সেখানে আলাদা করে তেমন কিছু কাজ করা যায় না কারণ ওটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। 



এদিকে দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দির নিয়েও চরম আশা প্রকাশ করেছেন তিনি। মমতার ভাবনা, এই মন্দির আগামী ১০ হাজার বছর টিকে থাকবে, এমন ভাবেই বানানো হচ্ছে। আর আগামী দিনে আরও অনেক পর্যটক দিঘায় আসবে। তিনি এও মনে করেন, দিঘায় আজ এত হোটেল, এত কাজ, দিঘার মতো রাজ্যের বাকি উন্নয়নই গোটা দেশকে পথ দেখাবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন