১৪৪ ধারা জারিই আছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রিষড়াবাসী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

১৪৪ ধারা জারিই আছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় রিষড়াবাসী

 



কলকাতা: দিন কয়েক আগেই মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রিষড়ায়। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। এলাকায় ইটবৃষ্টি এবং অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। একাধিকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রিষড়ায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। ট্রেন চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে আতঙ্কও বাড়ে। তবে এখন সেখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করেছে পুলিশ। জনজীবন স্বাভাবিক হচ্ছে বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন: সামান্য একটা ধর্মীয় অনুষ্ঠান পালনেও কেন্দ্রীয় বাহিনী, হৃতগৌরব হারাচ্ছে পুলিশ?

রবিবারের পর থেকে দফায় দফায় বেশ কয়েকবার অশান্তি বাড়ে রিষড়ায়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে এলাকায় মানুষের জীবন, এমনটাই দাবি। জানা গিয়েছে, সকাল থেকেই খুলেছে অধিকাংশ দোকানপাট, স্থানীয় মানুষও রাস্তায় বেরিয়েছে, যদিও সেই সংখ্যা এখনও খুবই কম। পুলিশ মনে করছে, আগামী ২-১ দিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে। মানুষ তাদের ওপর ভরসা করছে। তবে এলাকায় এখনও ১৪৪ ধারা জারি থাকায় বেশি জমায়েত হচ্ছে না। এদিন আবার হনুমান জয়ন্তী। তাই নতুন করে এলাকায় যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতেও আলাদা সতর্কতা বজায় রাখছে পুলিশ-প্রশাসন। 



অশান্তির ঘটনার পর রিষড়ায় গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর বক্তব্য ছিল, দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেবেন না তিনি। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন