নয়াদিল্লি: এখনও কি তিক্ত সম্পর্ক রয়েছে বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে? আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সেই চিত্রই ধরা পড়ল। মাঠের মধ্যেই সৌরভকে কড়া নজরে দেখালেন বিরাট। খেলা শেষে বিরাটের সঙ্গে আবার হাত মেলালেন না দাদা।
দিল্লির ইনিংসের তখন ১৮তম ওভারে। আরসিবির বিরুদ্ধে ১৭৫ রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে পড়েছে দিল্লি। আমন হাকিম খান চালিয়ে খেলছেন৷ কিন্তু ১০ বলে ১৮ রান করে আউট হয়ে যায় তিনি। আমনের ক্যাচ তালুবন্দি করে নেন বিরাট। এর পরেই দিল্লির ডাগআউটের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান কোহলি। সেখানে তখন বসে রয়েছেন দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
কোহলির ওই কাণ্ডে সৌরভ তাৎক্ষণিক কোনও অভিব্যক্তি না দিলেও, ম্যাচ শেষে বুঝিয়ে দিলেন তিনিও বিরাটের সঙ্গে কথা বলতে আগ্রহী নন। ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলান। সৌরভের ঠিক সামনেই ছিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। তিনি যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখন পন্টিংকে টপকে বিরাটের পরে দাঁড়িয়ে থাকা ক্রিকেটারের সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান দাদা৷ ফলে দু’জন মুখোমুখি হননি৷ এদিন দিল্লিকে ২৩ রানে হারিয়েছে আরসিবি। অর্ধশতরান করে আবার ম্যাচের সেরা হয়েছেন বিরাট।
Man with zero cups @imVkohli .That's the reason he was removed from captiancyAnd Ganguly was the man who changed the face of Indian cricket teamToday Kohli totally lost his respect 👎👎#LoveYouDada pic.twitter.com/WG9M4zCOjQ— Sumanth (@_Ak_Forever) April 15, 2023
সৌরভ ও বিরাটের তিক্ততা বেশ পুরনো৷ সেই সময় বিরাট ভারতীয় দলের অধিনায়ক ও সৌরভ বিসিসিআই সভাপতি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ হওয়ার পরেই ছোট ফরম্যাটে দলের অধিনায়ত্ব থেকে সরে দাঁড়ান বিরাট। এর পরেই সৌরভ জানান, তিনি বিরাটকে নেতৃত্ব ছাড়তে বারণ করেছিলেন। কিন্তু, বিরাট সে কথা শোনেননি। আর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখা সম্ভব নয়। সেই অজুহাতেই এক দিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। কয়েক মাস পরে টেস্ট দলের দায়িত্বও ছাড়েন বিরাট৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন