একই 'রোগ', আইএসএলের ব্যর্থতার পর সুপার কাপ থেকেও বিদায় লাল-হলুদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

একই 'রোগ', আইএসএলের ব্যর্থতার পর সুপার কাপ থেকেও বিদায় লাল-হলুদের

 


ইস্টবেঙ্গল ২ - ২ আইজল এফসি

কোচি: তিনটে ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে পারত ইস্টবেঙ্গল। খুব আরামেই চলে যেতে পারত সুপার কাপের সেমিফাইনালে। এটিকে মোহনবাগান বিদায় নেওয়ার পর লাল-হলুদ ব্রিগেড বাংলার ফুটবলকে এই টুর্নামেন্টে উচ্চতায় নিয়ে যেতেই পারত। কিন্তু তারা পারল না শুধুমাত্র একটা রোগের কারণে। গোল হজম করার রোগ। সেই কারণেই সুপার কাপ থেকে বিদায় নিল লাল-হলুদ ব্রিগেড।

মরশুমের শুরু থেকেই এই রোগ তাড়া করে আসছে ইস্টবেঙ্গলকে। একাধিক ম্যাচে বারংবার এগিয়ে থেকেও হয় তাদের ড্র করতে হচ্ছে, নাহলে হারতে হচ্ছে। ডুরান্ড কাপ, আইএসএল আর এখন সুপার কাপ, ইস্টবেঙ্গলের রোগ থেকেই গেল। নিজের দল গঠন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। কোচ হিসাবে সম্ভবত নিজের শেষ ম্যাচেও তাঁকে সমালোচনা সহ্য করতে হবে এই কারণে। বাকি যে প্লেয়াররা মাঠে খেলছে তাদের অধিকাংশের মনোভাব এবং তাগিদ নিয়েও প্রশ্ন উঠতেই পারে। ক্লেইটন, নাওরেম মহেশ ছাড়া আর কাউকেই 'ইস্টবেঙ্গল খেলোয়াড়' বলে মনেই হয় না। 

আইএসএল পরপর তিন বছর দুঃখই দিয়েছে লাল-হলুদ জনতাকে। এ বছর তো আবার পড়শি ক্লাব চ্যাম্পিয়ন হয়ে তাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে যেন। তার সঙ্গে আছে পরপর ডার্বি হার। এতকিছুর পরেও সুপার কাপ নিয়ে কিঞ্চিৎ একটা আশা ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। সেখান থেকেও বিদায় নিতে হল। প্রাপ্তি শূন্য। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ১ গোলে এগিয়ে থেকে ১-১ ড্র। দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের সঙ্গে ৩-১ এগিয়ে থেকে ৩-৩ ড্র! আর শেষ ম্যাচ, আইলিগের টিম আইজলের বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকে ২-২ ড্র। আই লিগের দলের বিরুদ্ধেও কি জেতার ক্ষমতা নেই ইস্টবেঙ্গলের? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন