কলকাতা: তিনি কিংবদন্তী৷ তাঁর পায়ের জাদুতে লেখা হয়েছে অসংখ্য ইতিহাস৷ তবে শুধু ফুটবল মাঠ নয়, বাইরেও বহুল চর্চিত তাঁর জীবন৷ চর্চিত তাঁর লাভ লাইফ৷ কথা হচ্ছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে৷ তবে তাঁর লাস্যময়ী বান্ধবীও কম চর্চিত নন। তাঁকে ঘিরে বিতর্কও রয়েছে৷ তবে কোনও কিছুর পরোয়া নেই তাঁর৷ নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন নিজের জীবন। নিজের শর্তে বাঁচেন সিআর৭-এর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ৷
সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আই অ্যাম জর্জিনা’ শোয়ের দ্বিতীয় সিজন। এই শোয়ে ব্যক্তিগত মুহূর্তের কথা ফাঁস করে রীতিমতো বোমা ফাটিয়েছেন রোনাল্ডোর বান্ধবী। যা নিয়ে শোরগোল পড়েছে চারিপাশে। ওই শোয়ে গোপন কম্মের কথা ফাঁস করেছেন জর্জিনা। রোনাল্ডো-সঙ্গীনি জানান, তিনি একবার রোনাল্ডোর সঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন। প্রথমে সমুদ্রতটে সঙ্গমের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু, রোনাল্ডোর ইচ্ছা জাগে সমুদ্রের নোনাজলে গা ভিজিয়ে সঙ্গিনীকে কাছে পেতে। বেঁকে বসেন জর্জিনা। কারণ, সেই সময় হাতে ট্যাটু করিয়েছিলেন তিনি। সমুদ্রের নোনাজলে তা নষ্ট হতে পারত। এর পর সঙ্গমের জন্য একটি ফাঁকা জাহাজকে বেছে নেন তাঁরা। সেখানেই ঘটে মিলন।
চরম ব্যক্তিগত মুহূর্তের এই কথা ফাঁস করতেই হইচই পড়েছে। ফের চর্চায় উঠে এসেছে যুগলের কাহিনী। প্রশ্ন উঠেছে কে এই জর্জিনা? যাঁর প্রেমে হাবুডুবু খান সিআর৭। কী ভাবেই বা কাছে এলেন তাঁরা?
১৯৯৪ সালের ২৭ জানুয়ারি আর্জেন্টিনার বুয়ানোস আইরেসে জন্ম জর্জিনার। তাঁর মা স্প্যানিশ এবং বাবা আর্জেন্টিনার নাগরিক। জর্জিনা বেড়ে ওঠেন স্প্যানিশ শহর জাকায়। এক সময় রেস্তরাঁয় মহিলা পরিবেশক হিসাবে কাজ করতেন রোনাল্ডোর বান্ধবী। পরে পরিবারের সঙ্গে চলে আসেন ইংল্যান্ডের ব্রিস্টলে৷
রোনাল্ডোর সঙ্গে নাম জড়ানোর পর থেকেই চিনি চর্চায়৷ সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া! ইনস্টাগ্রামে ৪ কোটি ৭৭ লক্ষ অনুরাগী রয়েছে তাঁর। পাশাপাশি তিনি এক জন মডেল এবং নৃত্যশিল্পী৷
স্প্যানিশ ফুটবলের সংবাদপত্র ‘এএস’-এর খবর থেকে জানা যায়, রোনাল্ডো ও জর্জিনার প্রথম মোলাকাত হয়েছিল মাদ্রিদে গুচির একটি দোকানে৷ জর্জিনা ছিলেন ওই দোকানের কর্মী৷ প্রথম সাক্ষাতেই রোনাল্ডোকে দেখে মন হারিয়েছিলেন জর্জিনা।
২০১৫ সালে রুশ মডেল ইরিনা শায়াকের সঙ্গে সম্পর্ক ভাঙে সিআর৭-এর৷ এর পরেই জর্জিনার সঙ্গে প্রেমের সূত্রপাত। ২০১৬ সালে প্রথম বার পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন যুগল। শুরু থেকেই বেশ কাছাকাছি চলে আসে যুগল৷ ঘনিষ্ঠ হন দু’জনে৷ জর্জিনার ৩ বার মিসক্যারেজ হয়। চতুর্থ বার যমজ সন্তান জন্ম দেন৷ কিন্তু একটি সন্তানের মৃত্যু হয়। সেই সময় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
রোনাল্ডোর মোট ৫ সন্তানের বাবা৷ এর মধ্যে তাঁর প্রথম সন্তানের মায়ের পরিচয় কোনও দিনও জানা যায়নি। তবে সেই সন্তানের সঙ্গেও দারুণ সম্পর্ক জর্জিনার। ৫ সন্তান ও বান্ধবীকে নিয়ে সুখের সংসার রোনাল্ডোর৷ বিয়ে নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই তাঁদের। তবে বিয়ের প্রসঙ্গ উঠলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন জর্জিনা। বলেন, ‘‘ঈশ্বরের চোখে আমরা বিবাহিত।’’
আল নাসেরে খেলার সুবাদে আপাতত সৌদি আরবে রয়েছে রোনাল্ডোর পরিবার৷ সেখানে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা হয় জর্জিনার৷ তিনি জানান, স্কুলে তাঁর সন্তানেদের মার ধর করেছে অন্য বাচ্চারা৷ সেই খবরও চলে আসে শিরোনামে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন