মানুষের অধিকার আছে শান্তিতে থাকার, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ! রিষড়ায় রাজ্যপাল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মানুষের অধিকার আছে শান্তিতে থাকার, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ! রিষড়ায় রাজ্যপাল

 


রিষড়া: রবিবারের পর সোমবার রাতে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে হুগলির রিষড়া স্টেশন সংলগ্ন অঞ্চল৷ চার নম্বর রেলগেট এলাকায় একটি কারখানার কাছে এই উত্তেজনা ছড়ায়। ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। যার জেরে ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। এই অবস্থায় রিষড়ায় গিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি গিয়ে কড়া মন্তব্য করেন গোটা ঘটনা নিয়ে। রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি উস্কানি নিয়ে অশান্তি সৃষ্টি করছে বঙ্গে। 


এদিন সকালে রিষড়ায় পৌঁছে প্রথমে চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারপর সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, গোটা পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি এসেছেন এবং কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা তিনি করবেন। রাজ্যপালের কথায়, দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেবেন না তিনি। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। আসলে এলাকায় উত্তেজক পরিস্থিতির জন্য হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। সেই প্রসঙ্গে রেলের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল বোস। পাশাপাশি রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি। 


এদিকে সোমবার রাতে নতুন করে অশান্তির ঘটনায় ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধা দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবেদনের ভিত্তিতে শুভেন্দুর আইনজীবীকে অতিরিক্ত হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী বুধবার এই মামলার শুনানি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন