বগটুই ইস্যুতে শান শাহের, সভা শেষে স্বজনহারা মিহিলালের সঙ্গে সাক্ষাৎ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

বগটুই ইস্যুতে শান শাহের, সভা শেষে স্বজনহারা মিহিলালের সঙ্গে সাক্ষাৎ

 


বোলপুর: আবার একবার বঙ্গ সফরে এসে জনসভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সিউড়িতে জনসভা করে তৃণমূল সরকারকে খোঁচা তো দিয়েইছেন, তার সঙ্গে বগটুইয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গও তুলেছেন শাহ। পরবর্তী সময়ে বগটুই কাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেন তিনি। স্পষ্ট বোঝাই যায়, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে বগটুই কাণ্ড নিয়ে যথেষ্ট তৎপর বিজেপি। 

আরও পড়ুন: ’২৫ সালেই দিদির সরকার ফুসসস হয়ে যাবে! সিউড়ি থেকে শাহী হুঙ্কার, বাঁধলেন টার্গেট

শুক্রবার জনসভার শুরুতে বগটুই কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন শাহ। তারপর সভা শেষ করে বগটুই কাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখের সঙ্গে করে তাঁর হালচাল জিজ্ঞেস করেন তিনি। জানা গিয়েছে, অমিত শাহ তাঁকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে এও খবর, তাঁর পরিবারের ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে বলে শাহের কাছে অভিযোগও জানিয়েছেন মিহিলাল। তাঁর নিশানায় আছে তৃণমূল এবং পুলিশ। উল্লেখ্য, সপ্তাহ কয়েক আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন মিহিলাল শেখ। সেই যোগদানের পরেই এদিন 'শাহি সাক্ষাৎ' হল তাঁর। 


এদিন অবশ্য এই সভা থেকে পঞ্চায়েত ভোট নয়, ২০২৪ লোকসভা ভোটে নিয়েই কথা বলেছেন অমিত শাহ। নির্বাচনে যাতে বিজেপিকে ৩৫ আসন দেওয়া হয় সেই অনুরোধ আজ তিনি করেছেন বঙ্গবাসীর কাছে। সভা থেকে দাবি করেছেন, বাংলায় বিজেপি ৩৫ আসন পেলে ২০২৫ সালের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে। যদিও তাঁর এই দাবি নিয়েই হাস্যরসে কটাক্ষ করেছে তৃণমূল।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন