গরমে মরুরাজ্যও হার মানছে কলকাতা-সল্টলেকের কাছে! নাজেহাল অবস্থা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

গরমে মরুরাজ্যও হার মানছে কলকাতা-সল্টলেকের কাছে! নাজেহাল অবস্থা

 


কলকাতা: উষ্ণতার পারদ এখন যেভাবে বাড়ছে তা গ্রীষ্ম শেষে কথায় গিয়ে ছোঁবে তা বলা মুশকিল হয়ে পড়ছে। শেষ দু'দিনে মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে রাজ্যের তাপমাত্রা। আর কলকাতা এবং সল্টলেক তো সবার সঙ্গে পাল্লা দিচ্ছে। গতকালই এই দু'জায়গার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছুঁয়েছিল। আজ তা পার করেছে। শুধু তাই নয়, গরমে মরুরাজ্যও হার মানছে তাদের কাছে। রাজস্থানের মরুশহরের তাপমাত্রাও কিছুক্ষেত্রে কলকাতা-সল্টলেকের থেকে কম। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতা এবং সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১ এবং ৪২.১ ডিগ্রি সেলসিয়াস। তাৎপর্যপূর্ণ ব্যাপার, শুক্রবার রাজস্থানের জয়সলমেরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি। জয়পুরের ৪১.৯। অর্থাৎ ওই দুই মরুশহরকে ভালোই পাল্লা দিয়েছে বাংলার শহর। এমনকি দেশের রাজধানী দিল্লিও বঙ্গের কিছু জেলার কাছে গরমে পাত্তা পাচ্ছে না। তথ্য বলছে, শুক্রবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৯ ডিগ্রি সেলসিয়াস। আর দিল্লির উষ্ণতা ঘোরাফেরা করেছে ৩৮ ডিগ্রির কাছে। তাছাড়া দমদমেও আজ ৪১ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখা গিয়েছে।  



হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের আরও ১০টি জায়গায় তাপমাত্রার পারদ আজ রাজস্থানের যে কোনও শহরকে পাল্লা দিয়েছে। ইতিমধ্যেই বঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এও জানান হয়েছে, আগামী ৫ দিন ৪১ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে শহরের তাপমাত্রা। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন