আধার-প্যান লিঙ্ক করাতে বাড়িতে পৌঁছবেন আধিকারিকরা! লিঙ্কেই লুকিয়ে বিপদ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আধার-প্যান লিঙ্ক করাতে বাড়িতে পৌঁছবেন আধিকারিকরা! লিঙ্কেই লুকিয়ে বিপদ



লকাতা: আধারের সঙ্গে প্যান কার্ড সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা৷ কিন্তু, এই সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করেই এবার প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা৷ 

সাধারণত, নতুন কোনও সরকারি প্রকল্প কিংবা নয়া নির্দেশিকা জারি হলেই বাড়তে থাকে সাইবার প্রতারণার ঝুঁকি। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করানো নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারি হতেই ফের একবার সক্রিয় সাইবার প্রতারকরা। এই নির্দেশিকাকে টোপ হিসাবে ব্যবহার করতে শুরু করেছে তারা৷ ইতিমধ্যেই বিভিন্ন থানায় এই বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে কারও ২৫ হাজার, কারও আবার ৭৫ হাজার খোয়া গিয়েছে। নেপথ্যে জামতাড়া গ্যাংয়ের হাত রয়েছে বলে মনে করছে কলকাতা পুলিশ। 

কিন্তু, কীভাবে হচ্ছে চলছে প্রতারণা চক্র? অভিযোগকারীরা জানাচ্ছেন, ‘ভিকে-সেন্ট্রালগভঃ’ বলে একটি নম্বর থেকে মোবাইলে মেসেজ আসছে। তাতে লেখা- ‘আপনার আধার ও প্যান কার্ড এখনও লিঙ্ক হয়নি? সরাসরি সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন আপনার বাড়িতে৷ এই প্রক্রিয়ায় সম্মতি জানাতে নীচের লিঙ্কে ক্লিক করুন।’  আর এই লিঙ্কেই লুকিয়ে থাকছে বিপদের পদধ্বনী৷ 

পুলিশ জানাচ্ছে, সরকারি নম্বর থেকে মেসেজ আসায় অনেকেই সহজে বিশ্বাস করে লিঙ্কে ক্লিক করে ফেলছেন। আর একবার লিঙ্কে ক্লিক করলেই খেল খতম! আপনার যাবতীয় তথ্য চলে যাচ্ছে প্রতারকদের হাতে। খোয়াতে হচ্ছে কষ্টার্জিত জমানো পুঁজি। অনেক ক্ষেত্রে আবার আধার-প্যান লিঙ্ক করানোর নামে গ্রাহকদের কাছে ফোনও আসছে। সম্মতি জানালেই ফোনে পাঠানো হচ্ছে একটি ওটিপি। ফোনের ওপার থেকে বলা হচ্ছে, ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি নম্বর পাঠানো হচ্ছে। সেই ওটিপি শেয়ার করলেই মুহূর্তে ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

এক ব্যক্তি জাবনা, তাঁর এক বয়স্ক আত্মীয়ের ফোনে এমনই একটি কল আসে। বয়স হওয়ায় তিনি বিষয়টি বুঝতে পারেননি। ফোনে আসা ওটিপি শেয়ার করে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ২৫ হাজার টাকা উধাও৷ টাকা হারিয়ে কলকাতা পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি।

লাবণ্য দত্ত নামে এক মহিলার ভাইয়ের সঙ্গেও একই ঘটনা ঘটেছে। তাঁকে অবশ্য ফোনে মেসেজ পাঠানো হয়েছিল৷ লিঙ্কে ক্লিক করে প্রায় ৭৫ হাজার টাকা খুইয়ে বসেন৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করে মূলত প্রবীণ নাগরিকদের টার্গেট করা হচ্ছে। এই বিষয়ে সতর্ক করেছেন ডেপুটি কমিশনার (সাইবার) অতুল ভি৷ তিনি বলেন, বারবার অনুরোধ করা হচ্ছে, কোনও লিঙ্কে ক্লিক করবেন না বা ওটিপি শেয়ার করবেন না৷ সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন