আধা সামরিক বাহিনী দিয়ে হনুমান জয়ন্তী পালন রাজ্য, হাইকোর্টের একাধিক নির্দেশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

আধা সামরিক বাহিনী দিয়ে হনুমান জয়ন্তী পালন রাজ্য, হাইকোর্টের একাধিক নির্দেশ

 



কলকাতা: এক বৃহস্পতিবার রামনবমীতে রাজ্যে মারাত্মক অশান্তি হয়েছে। যার আঁচ এখনও রয়েছে হাওড়া, রিষড়ায় সহ একাধিক অঞ্চলে। ৮ দিনের মাথায় আবার এক বৃহস্পতিবার, এদিন হনুমান জয়ন্তী। এই দিনেও যে হিংসার ঘটনা ঘটতে পারে তার আশঙ্কা করা হয়েছে। তাই সতর্কতা অবলম্বন করে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানান হয়েছে, আধা সামরিক বাহিনী রেখে রাজ্যজুড়ে হনুমান জয়ন্তী পালন করতে হবে।

আরও পড়ুন: প্রয়োজনে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য, রিষড়াকাণ্ডে পরামর্শ হাই কোর্টের

হনুমান জয়ন্তীতে রাজ্যে যাতে কোনও প্রকার অশান্তি না হয় তার জন্য আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উচ্চ আদালত একাধিক স্পষ্ট নির্দেশ দিয়েছে। আধা সামরিক বাহিনী রাখা তো বটেই, যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা-মন্ত্রীদেরও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে, এই দিন কোনও নেতা, মন্ত্রী বা কেউ জনসমক্ষে কোনও উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা হনুমান জয়ন্তীর মিছিল পালন করবে তাদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনও অশান্তি হলে সেই সংগঠন বা মিছিল আয়োজকরা দায়ি থাকবেন।


এই প্রেক্ষিতে পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছে আদালত। জানান হয়েছে, হনুমান জয়ন্তীর দিন মিছিলের রুট ঠিক করবে পুলিশ। যে সব জায়গায় ১৪৪ ধারা জারি আছে সেখানে কোনও রকম মিছিল করা যাবে না। মিছিলে কতজন লোক থাকবে সেই অনুমতিও দেবে পুলিশ। তাছাড়া বলা হয়েছে, যেহেতু সময় কম তাই শীঘ্রই আধা সামরিক বাহিনীর ইস্যুতে কেন্দ্রের কাছে লিখিতভাবে চাহিদা জানাবে রাজ্য। সংবেদনশীল এলাকায় বাহিনী মোতায়েন করতে হবে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন