মেট্রোর সংখ্যা বাড়ছে জোকা-তারাতলা রুটে, স্বস্তিতে বেহালাবাসী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মেট্রোর সংখ্যা বাড়ছে জোকা-তারাতলা রুটে, স্বস্তিতে বেহালাবাসী

 


কলকাতা: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হল জোকা-তারাতলা মেট্রো নিয়ে। আগামী মাস থেকেই মেট্রো সার্ভিস দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানান হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এলাকার যাত্রীদের সুবিধার জন্যই মেট্রোর সংখ্যায় বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২ জানুয়ারি এই মেট্রোর উদ্বোধন হয়। আদতে বিবাদী-বাগ পর্যন্ত এই মেট্রো রুট হলেও আপাতত তারাতলা পর্যন্তই তা চালু হয়েছে। 

মেট্রো সূত্রে খবর, বর্তমানে এই রুটে ১২টি সার্ভিস দেওয়া হয়। কিন্তু আগামী মাসের পয়লা তারিখ থেকেই ১২টি আপ ও ১২টি ডাউন অর্থাৎ ২৪ টি সার্ভিস থাকবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই মেট্রো চলবে। আবার এও জানান হয়েছে, বর্তমানে ৬০ মিনিট অন্তর একটি করে মেট্রো থাকলেও পরে এই রুটে ৪০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। জোকা থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৮.৫৫ মিনিটে। আর শেষ মেট্রো থাকবে ১৬.২০ মিনিটে। অন্যদিকে, তারাতলা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯.২০ মিনিটে, আর শেষ সার্ভিস থাকবে ১৬.৪০ মিনিটে। 

তবে আগের মতোই শনিবার এবং রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা। প্রসঙ্গত, জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। রুটের ৬টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন