ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা, ১১ জনের মৃত্যু: সূত্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা, ১১ জনের মৃত্যু: সূত্র

 


নয়াদিল্লি: আবারও মাওবাদী হামলা হল ছত্তিশগড়ে। দান্তেওয়াড়ায় বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা এবং এই হামলা জেরে ১০ জন জওয়ানের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দান্তেওয়াড়ার আরানপুরের কাছে একটি জায়গায় বিস্ফোরণ হয়। অনুমান করা হচ্ছে, পরিকল্পনামাফিক এই হামলা করেছে মাওবাদীরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

সূত্র মারফত জানা গিয়েছে, আরানপুরের কাছে ওই জায়গা দিয়ে নিরাপত্তাকর্মীরা মাও দমন অভিযান সেরে ফিরছিলেন। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। সম্প্রতি তাদের তরফেই এমন হুমকি এসেছিল যে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালাবে তারা। সেই প্রেক্ষিতে এই হামলা চালান হয়েছে বলে মনে করা হচ্ছে। 

বিস্ফোরণের ফলে পুলিশের গাড়ি ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত হয়। তাতে ১০ জন জওয়ান ছিলেন, তারাই আর বেঁচে নেই বলে আশঙ্কা। এও জানা গিয়েছে, ওই গাড়ির চালকও ব্যাপক আহত হয়েছিলেন। তিনিও মারা গিয়েছেন বলে খবর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন