বড় খবর! গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা, পদক্ষেপ নিল ইডি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

বড় খবর! গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা, পদক্ষেপ নিল ইডি

 


কলকাতা: গরু পাচার মামলায় এবার গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত নিজে এখন তিহাড় জেলে বন্দি। তিনি ছাড়াও আরও একাধিক একই মামলায় জেলে আছেন। এবার সুকন্যাকেও গ্রেফতার করা হল। এর আগে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি। দিল্লিতেও তলব করা হয়েছিল। কিন্তু সেই তলব এড়িয়েছিলেন সুকন্যা। এদিন দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা। 

একই মামলায় আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ টানাপোড়েনের পর তাঁকে আসানসোল জেল থেকে দিল্লি নিয়ে যেতে সক্ষম হয় ইডি। এরপর থেকেই একাধিকবার তাঁর কন্যাকে তলব করা হয়েছিল। অনেকের অনুমান ছিল, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে গোয়েন্দারা। কিন্তু তিনবার ইডির তলব এড়ান সুকন্যা। সময় চেয়ে নিয়েছিলেন তলবে সাড়া দেওয়ার জন্য। আজ সাড়া দিতেই তাঁকে গ্রেফতার করল ইডি। তদন্তকারীদের একাংশের দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করছিলেন।  

আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মনীশ কোঠারিকে গ্রেফতার করেছিল ইডি। সুকন্যার বিরুদ্ধেও বেআইনি বিপুল সম্পত্তি থাকার অভিযোগ আছে। গোয়েন্দাদের সন্দেহ, গরু পাচারের টাকা দিতেই তাঁর যত প্রতিপত্তি। সেই সংক্রান্ত ইস্যুতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করত ইডি। কিন্তু সুযোগ হচ্ছিল না তলব এড়ানোয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন