অস্তিত্বহীন দল! তৃণমূলের নোটিসের জবাবে যা বললেন শুভেন্দুর আইনজীবী - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

অস্তিত্বহীন দল! তৃণমূলের নোটিসের জবাবে যা বললেন শুভেন্দুর আইনজীবী

 


কলকাতা: জাতীয় দলের তকমা হারানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সাংবাদিক বৈঠকে তিনি কোনও প্রামাণ্য নথি দেখাতে পারেননি। তবে নিজের মন্তব্য থেকেও নড়েননি। এই ইস্যুতে আগেই তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন দলের তরফে তাঁকে নোটিস পাঠিয়েছিলেন। বুধবার শুভেন্দু তাঁর আইনজীবী মারফত সেই নোটিসের জবাব দিলেন। কী বললেন তিনি?

পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল স্পষ্ট জানিয়েছিল, ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাই বিজেপি নেতা নিজের মন্তব্য প্রত্যাহার না করলে তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এদিন শুভেন্দুর আইনজীবী তৃণমূল সাংসদের ওই চিঠির বৈধতাকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। তাঁর বক্তব্য, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে কোনও দল এখন নেই। তৃণমূল নামে আঞ্চলিক একটি দল রয়েছে। তাই অস্তিত্বহীন কোনও সংগঠনের এমন নোটিসের জবাব দেওয়া যাবে না। আসলে ডেরেক ও ব্রায়েন ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ দলের রাজ্যসভার নেতা হিসাবে এই চিঠি দিয়েছিলেন। 

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করেছিলেন দলের জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে। তবে মমতার স্পষ্ট দাবি, তিনি অমিত শাহকে কোনওভাবেই ফোন করেননি। তৃণমূল সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে এই সব মিথ্যা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি তাঁর পাল্টা বক্তব্য, অমিত শাহকে তিনি ফোন করেছেন তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন