পঞ্চায়েতের আগে জনসংযোগ যাত্রায় অভিষেক, জনতা করবে প্রার্থী বাছাই! নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

পঞ্চায়েতের আগে জনসংযোগ যাত্রায় অভিষেক, জনতা করবে প্রার্থী বাছাই! নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’

 


কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট। দিনক্ষণ ঘোষণা না হলেও আপাতত যা আন্দাজ করা যাচ্ছে তাতে জুলাই মাসে এই ভোট হওয়ার সম্ভাবনা। তাই তার আগে জনসংযোগে আরও জোর দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ভোটকে সামনে রেখেই এদিন দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়া এক কর্মসূচির ঘোষণা করলেন। ‘তৃণমূলে নবজোয়ার’, এই কর্মসূচির মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার সুযোগ মিলবে। অভিষেক জানিয়েছেন, বাংলা কেন, গোটা ভারতবর্ষে এমন সুযোগ কোনও রাজনৈতিক দল দেয়নি। 

এদিনের সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ২ মাস তিনি গ্রামে গ্রামে ঘুরবেন, রাস্তায় থাকবেন, কলকাতায় ফিরবেন না। ‘গ্রামবাংলার মতামত’ কর্মসূচিতে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত চলবে এই জনসংযোগ যাত্রা। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির একটি অংশ হল এই ‘গ্রামবাংলার মতামত’। দলের তরফে জানান হয়েছে, আসন্ন পঞ্চায়েত ভোটে ৬০ হাজার গ্রামীণ বুথে মানুষের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। গোপন ব্যালটে সকলে পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবেন। আর অভিষেক যে জনসংযোগ যাত্রা করবেন তা শুরু হচ্ছে আগামী ২৪ এপ্রিল। 

জানা গিয়েছে, রোজ সকাল ১০টায় বেরিয়ে ৩ থেকে ৪টি জনসভা করবেন অভিষেক। তারপর বিকেল ৬ টায় ক্যাম্পে ফিরে ওই জেলার বুথ সভাপতি সহ ৩০০০-৪০০০ মানুষকে ডেকে কথা বলবেন তিনি। তারপর হবে গোপন ব্যালটে ভোট। কারোর নাম বা ফোন নম্বর থাকবে না। কাকে প্রার্থী হিসাবে দেখতে চান, তা গোপন ব্যালটে লিখে দেবেন সাধারণ মানুষ। অনেকে আবার তৃণমূলের এই কর্মসূচিকে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে তুলনা করছেন। সেই প্রসঙ্গে অভিষেক বলেন, পায়ে হেঁটে বাংলা ঘোরা হচ্ছে না, আর সেটা ২ মাসে সম্ভব নয়। 

কিন্তু এখানে আরও একটি প্রশ্ন হল, গোপন ব্যালটে পছন্দের প্রার্থীর নাম যদি বিরোধী দলের হয়? তাহলে কী করবে তৃণমূল? সেই নিয়েও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এলাকার মানুষ যদি বিরোধী কাউকে পছন্দ করেন সেক্ষেত্রে তিনি নিজে সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁকে তৃণমূলের হয়ে লড়াই করার আর্জি জানাবেন, তা সে বাম, বিজেপি, কংগ্রেস যে দলেরই হোন না কেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন