প্রয়োজনে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য, রিষড়াকাণ্ডে পরামর্শ হাই কোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

প্রয়োজনে আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য, রিষড়াকাণ্ডে পরামর্শ হাই কোর্টের

 



কলকাতা: বিষড়ায় অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম৷ রিষড়ায় শান্তি ফেরাতে এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা যায় কিনা, সে বিষয়েও চিন্তা ভাবনা করতে বললেন রাজ্য সরকারকে। বুধবারের শুনানির পর কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে এক ঘণ্টার মধ্যে অ্যাডভোকেট জেনারেল যেন রাজ্যের কাছ থেকে জেনে নেন৷ দুপুর ১২টায় ফের শুনানি। 


মঙ্গলবারই এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবারের শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা থেকে স্পষ্ট যে ওই এলাকার অবস্থা স্বাভাবিক নয়।’



রিষড়াকাণ্ড প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ডায়মন্ড হারবারের এক বিচারকের পরিবার এই মুহূর্তে শ্রীরামপুরে রয়েছেন। এই পরিস্থিতির পর তিনি উদ্বিগ্ন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, রিষড়ায় হিংসার ঘটনার পর ডায়মন্ড হারবারের ওই বিচারক চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পুলিশের কাছে সাহায্য চেয়েও কোনও সাড়া পাননি৷ এই সূত্র ধরেই এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পরামর্শ, বিষড়ায় শান্তি ফেরাতে নির্দিষ্ট পদক্ষেপের প্রয়োজন রয়েছে। প্রয়োজনে রাজ্য আধা সামরিক বাহিনীর সাহায্য নিক রাজ্য।  অতীতে দেখা গিয়েছে, বহু বিপর্যয়েই রাজ্য কেন্দ্রীয় সংস্থার সাহায্য নিয়েছে। এ ক্ষেত্রেও রাজ্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে৷ পরামর্শ বেঞ্চের৷ 


ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, একটা জেলার পরিস্থিতি সামল দিতে অন্য জেলা থেকে পুলিশ মোতায়েন করা হচ্ছে৷ সেই জেলায় কোনও ঘটনা ঘটলে কী হবে? প্রশ্ন তোলেন তিনি৷ তাঁর পরামর্শ, ‘প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন ব্যবস্থা নিতেন, এ ক্ষেত্রেও সেই ব্যবস্থা নিতে পারেন। কিছু সময়ের জন্য রাজ্য পুলিশের বদলে  আধা সামরিক বাহিনীকে ব্যবহার করা যেতেই পারে।’



 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন