গরমের দাপট কমবে, নামবে তাপমাত্রাও! কবে থেকে, জেনে নিন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

গরমের দাপট কমবে, নামবে তাপমাত্রাও! কবে থেকে, জেনে নিন

 


কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে বঙ্গে। তবে দক্ষিণবঙ্গ নিয়ে কোনও আশার বার্তা দেয়নি তারা। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। তবে আপাতত যা খবর, তাতে চলতি সপ্তাহ থেকে খানিক গরম কমতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শুক্রবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বাংলায়। তাপমাত্রার পারদও ৪০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা আছে। 

বৈশাখ শুরুর আগেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই ছিল। আর এই মুহূর্তে তো বেশ কয়েকটি জায়গায় আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে৷ কলকাতা, সল্টলেকেই পারদ পৌঁছেছে প্রায় ৪১ ডিগ্রিতে। কোনও কোনও জেলায় আবার ৪২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে৷ এই অবস্থায় দাঁড়িয়ে বৃষ্টি এবং গরম কমার পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস সাধারণ মানুষকে যেন স্বস্তির মেজাজ দিল। জানান হয়েছে, মূলত শনিবার থেকে রাজ্যে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

এই মুহূর্তে এখনও বাড়ির বাইরে বেরলে গরমে টেকা দায় হচ্ছে। এসি ছাড়া যেন চলাই যাচ্ছে না। এই অবস্থায় শুধু বৃষ্টির পূর্বাভাসই আরাম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হল, তাপমাত্রার কতটা উন্নতি হতে পারে? কালবৈশাখী কি আসবে? না, আপাতত তেমন কোনও আভাস হাওয়া মহল থেকে দেওয়া হয়নি। তবে ইঙ্গিত মিলছে যে, তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। আগামী সপ্তাহে তাপপ্রবাহের পরিস্থিতিও একটু লঘু হবে বলে ধারনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন