ডিএ ইস্যুতে বৈঠক হতে চলেছে দুই পক্ষের, নির্দেশ ছিল আদালতের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

ডিএ ইস্যুতে বৈঠক হতে চলেছে দুই পক্ষের, নির্দেশ ছিল আদালতের

 


কলকাতা: ডিএ ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতি, এমনকি দিল্লিতে অবস্থান করেও ফল পাননি রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টও এই নিয়ে এখনও কোনও রায় দেয়নি, শুনানি পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় বড় নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানান হয়েছিল বৈঠকে বসতে হবে দুই পক্ষকে। শুক্রবার সেই বৈঠক হওয়ার কথা বলেই জানা গিয়েছে।   

আজকের এই ডিএ বৈঠক নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য সরকার। অ্যাডভোকেট জেনারেল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, বেশ কিছু সংগঠন রয়েছে তারাও চাইছেন এই বৈঠকে উপস্থিত থাকতে। এই বিষয়ে হাইকোর্টের নির্দেশ, যারা থাকতে চাইছে তাদের বৈঠকে থাকতে দিতে হবে। তবে যে সমস্ত সংগঠন নতুন করে এই বৈঠকে থাকতে চাইছেন তাদের সংগঠনের একজন করে সদস্যকে বৈঠকে থাকার অনুমতি দিয়েছে আদালত। 

কলকাতা হাইকোর্ট এই বৈঠক করার নির্দেশ দিয়েছিল গত ১৭ এপ্রিল। বলা হয়েছিল, ১০ দিনের মধ্যেই এই বৈঠক করে নিতে হবে আর রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে এবং সংগঠনের তরফে পাঁচ জন সদস্য ওই বৈঠকে থাকবেন। পাশাপাশি এও পরামর্শ দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্টে মামলাটি যেহেতু এখন বিচারাধীন, তাই আপাতত যাতে কোনও কর্মবিরতির পথে কেউ না হাঁটেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন