কলকাতা: উত্তরবঙ্গে অরিজিৎ সিং-এর প্রথম কনসার্ট৷ মঙ্গলের সন্ধ্যায় প্রায় গোটা পাহাড় মিলিত হয়েছিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে৷ আর সেই কনসার্ট করতে সকলকে চমকে দিয়ে ট্রেনে চেপে উত্তরবঙ্গে পৌঁছেছিলেন শিল্পী৷ অথচ এই মুহূর্তে দেশে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক তিনি৷ কিন্তু বিলাসিতা যেন তাঁর সয় না৷ অতি সাধারণের মতোই জীবন কাটান জিয়াগঞ্জের এই ছেলে৷ নেই কোনও কনভয়৷ তাই তো গাড়ি বা প্রাইভেট জেটে নয়, একেবারে ট্রেনে চেপেই শিলগুড়ি আসেন গায়ক।
মঙ্গলবার প্রথম বার উত্তরবঙ্গে শো করলেন অরিজিৎ। ফলে সেই শোয়োর-টিকিটের চাহিদা যে তুঙ্গে উঠবে, তা বলাই বাহুল্য৷ দামও ছিল আকাশছোঁয়া। কলকাতা থেকে ছেলেকে নিয়ে সেই শো দেখতে গিয়েছিলেন অভিনেতা জয়জিৎ৷ কিন্তু জানেন কি, এই শোয়ের জন্য কত পারিশ্রমিক নিলেন অরিজিৎ?
যে শোয়ের জন্য অধীর অপেক্ষায় ছিল উত্তরবঙ্গ, সেই শোয়ের জন্য প্রায় আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন গায়ক৷ তবে এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ তিনি নিজের জন্য রাখেননি৷ বরং খরচ করবেন সমাজসেবাপ কাজে। অনুষ্ঠানের উদ্যোক্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি খরচ করবেন শিশুদের হাসপাতাল, দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসা, গানের স্কুল ও খেলার মাঠ তৈরিতে। নিজের জন্মস্থান জিয়াগঞ্জেইর উন্নতিতেই ব্যয় হবে এই অর্থ৷ ইতিমধ্যেই খেলার মাঠের উদ্বোধন করে ফেলেছেন তিনি।বাকিগুলো হবে ধীরে ধীরে৷ সত্যই মাটির মানুষ অরিজিৎ৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন