সরাসরি পদক্ষেপ নিন, গ্রেফতার করুন! পুলিশের ওপর হামলার ঘটনায় নির্দেশ মুখ্যমন্ত্রীর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

সরাসরি পদক্ষেপ নিন, গ্রেফতার করুন! পুলিশের ওপর হামলার ঘটনায় নির্দেশ মুখ্যমন্ত্রীর

 


কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনার প্রতিবাদ দেখিয়ে পুলিশদের পিটিয়েছে আম জনতা। মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানকার পুলিশকর্মীরা স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেন। কিন্তু সেখানে ঢুকে পড়েন প্রতিবাদী উন্মত্ত জনতা। ব্যস, তারপর চলে বেধড়ক মারধর। এই ঘটনায় এবার সরব হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তাঁর নির্দেশ, এখনই তাদের গ্রেফতার করতে হবে যারা এই কাজ করেছে। পুলিশকে সরাসরি পদক্ষেপ নেওয়ার বার্তা দেন তিনি। 

এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, নাবালিকার দেহ পুলিশ যেভাবে নিয়ে গিয়েছে তা উচিত হয়নি। কিন্তু পুলিশ এমনিও নিয়ে যাবে কী ভাবে, কারণ তাদের ওপর পাথর ছোড়া হচ্ছিল। এরপরেই মমতা পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে বলেন, বিক্ষোভকারীরা ঢুকে পড়ে শুধু পুলিশকে পেটায়নি, থানায় আগুন লাগিয়ে দিয়েছিল। সরকারের তো বটেই, সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট করেছে তারা। এই প্রেক্ষিতেই মমতার কড়া বার্তা, এই বেয়াদপি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কারা এর পিছনে ইন্ধন জোগাচ্ছে সেই খবর নিতে হবে। মুখ্যমন্ত্রী হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন। 

কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনা নিয়ে এর আগেও উত্তাল হয়েছে পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ, পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। কিন্তু মঙ্গলবার থানা এবং ওই চত্বরের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। তারপর হয় পুলিশের ওপর আক্রমণ। শুধু মার নয়, লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে পুলিশের ওপর। এমন সব ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন