ট্রাম্পের সঙ্গে নাম জড়িয়ে চর্চায় পর্নতারকা! জেলেও যান, স্টর্মির কীর্তিকলাপ জানেন? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

ট্রাম্পের সঙ্গে নাম জড়িয়ে চর্চায় পর্নতারকা! জেলেও যান, স্টর্মির কীর্তিকলাপ জানেন?




নিউ ইয়র্ক: পর্নতারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার  হন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন৷ অভিযোগ, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের কুকীর্তি চাপা দিতে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প৷ 


২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে একাধিক মহিলার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই সময় বেশ কিছু নাম উঠে এসেছিল৷ তার মধ্যে যাঁকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছিল, তিনি পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলস৷ সেই সময়ে দাবি করা হয়েছিল, ২০০৬ সাল নাগাদ স্টর্মির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ট্রাম্পের। তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে৷ কিন্তু ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে গোপন কম্মের কথা ধামাচাপা দিতে তিনি মোটা টাকা ঘুষ দেন স্টর্মিকে। সেই অভিযোগেই আমেরিকার একটি আদালতে অভিযুক্ত হন ট্রাম্প৷ যদিও স্টর্মির সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার কথা কোনও ভাবেই মানতে চাননি প্রাক্তন প্রেসিডেন্ট৷



এদিকে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের নাম জড়ানোর পর থেকেই ফোকাস কেড়েছেন পর্নতারকা স্টর্মি৷ তাঁকে নিয়ে কৌতূহলের যেন কোনও অন্ত নেই৷ জানা গিয়েছে, বছর ৪৪-এর স্টর্মির আসল নাম স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড। তবে নীল ছবির দুনিয়ায় তিনি স্টর্মি নামেই পরিচিত।

লুইসিয়ানার ব্যাটন রুজে জন্ম স্টর্মির।  বর্তমানে তিনি টেক্সাসের বাসিন্দা। ১৯৯৭ সালে ব্যাটন রুজের স্কটল্যান্ডভিল ম্যাগনেট হাই স্কুল থেকে স্নাতক হওয়ার পর সাংবাদিক হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে তাঁর ডেস্টিনি লেখা ছিল অন্য কোথাও৷ 


স্টর্মির বয়স তখন মাত্র ১৭৷ সেই সময়েই তিনি স্ট্রিপার হিসাবে কাজ করা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে খ্যাতিও পান৷ আমেরিকার নামীদামি ক্লাব থেকে ডাক আসতে শুরু করে৷ তখনই এক পর্ন পরিচালক তাঁকে ছবিতে অভিনয় করার সুযোগ দেন।


পর্ন ছবিতে অভিনয়ের সেই প্রস্তাবই ঘুরিয়ে দিয়েছিল স্টর্মির ভাগ্যের চাকা৷ একের পর এক নীল ছবিতে অভিনয় করেন তিনি। অভিনয়ের সুবাদে একাধিক পুরস্কারও জেতেন। পরবর্তী সময় নীল ছবি পরিচালনাও করেছেন স্টর্মি।

তবে থিতু হতে পারেননি ব্যক্তিগত জীবনে৷ ২০০৩ সালে প্যাট মাইনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন৷ সেই বিয়ে টেকেনি৷ বিচ্ছেদের পর ২০০৭ সালে মাইকেল মোসিনিকে বিয়ে করেন এই পর্ন তারকা। মাইকেলের উপর গার্হস্থ্য হিংসার অভিযোগ ওঠে স্টর্মির বিরুদ্ধে৷ ২০০৯ সালে গ্রেফতারও হন তিনি৷ এর পর ২০১৫ সালে ব্রেন্ডন মিলারকে আই ডু বলেন৷ সেই বিয়েও ভেঙে যায়। এর মধ্যে ২০১৯ সালে বোমা ফাটিয়ে নিজেকে উভকামী বলে ঘোষণা করেন স্টর্মি৷ ২০২২ সালে পর্নতারকা ব্যারেট ব্লেডের সঙ্গে ফের বিয়ের পিড়িতে বসেন৷ ক্যাডেন ও স্টর্মির একটি কন্যাসন্তান রয়েছে।




স্টর্মি দাবি করেন, ২০০৬ সালে তাঁর সঙ্গে সঙ্গম করেন ডোনাল্ড ট্রাম্প। তার ঠিক এক বছর আগেই মেলানিয়াকে বিয়ে করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট।


স্টর্মির কথায়, ২০০৬-এর জুলাই মাসে ক্যালিফোর্নিয়ার লেক তাহোতে একটি গল্‌ফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে মোলাকাত হয় তাঁর৷ ওই রাতেই নাকি ট্রাম্প তাঁকে হোটেল রুমে আমন্ত্রণ জানান।

২০১৮ সালে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকার স্টর্মি বোমাটি ফাটান৷ তিনি দাবি করেন,  আলাপের পর ট্রাম্প তাঁকে নিজের রিয়্যালিটি টিভি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অতিথি হিসাবে আসার অফার দেন। পরে ওই রাতেই দু’জনের সম্মতিতে তাঁদের মধ্যে যৌনসম্পর্ক হয়৷ স্টর্মি এ-ও দাবি করেন, মিলনের সময়ে কোনও নিরোধ ব্যবহার করেননি ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য ট্রাম্পের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করেন৷ 

তবে ট্রাম্পই প্রথম নন, এর আগে এক রিপাবলিকান নেতাকে ফাঁপড়ে ফেলেছিলেন নীল ছবির এই তারকা। ২০১০ সালে লুইসিয়ানার সেনেট পদের জন্য রিপাবলিকান নেতা ডেভিড ভিটারের বিরুদ্ধে দাঁড়ান তিনি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন