ছবি সহ ফ্লেক্স, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আবার পড়ল পোস্টার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ছবি সহ ফ্লেক্স, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আবার পড়ল পোস্টার

 


কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে এখন এক ডাকে চেনেন না এমন মানুষ হয়তো কম আছেন। তাঁকে সমর্থন করার মানুষেরও যে অভাব নেই তা আরও একবার প্রমাণ হল। সম্প্রতি বেহালায় তাঁকে সমর্থন করে পড়ল পোস্টার। বিচারপতির ছবি দিয়ে টাঙানো হল ফ্লেক্স। 

বেহালা নাগরিকবৃন্দের নামে এই পোস্টার দেওয়া হয়েছে বেহালা ১৪ নম্বর এলাকায়। সেই পোস্টারে লেখা, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়। কোনও কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, এটি সবার সামনে তুলে ধরেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সংগঠনের আশা, বাংলার মনীষীদের যেমন স্মরণ করা হয়, তেমনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরের প্রজন্মগুলি স্মরণ করবে। আইনি লড়াইয়ের মাধ্যমে একটি সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে তিনি কাজ করে চলেছেন তা সকলকে অনুপ্রেরণা দেয়। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বলাই যায়, তাঁর একাধিক নির্দেশের ফলেই আজ এত গ্রেফতারি এবং তথ্য সামনে এসেছে। 

যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করার লোকের অভাব নেই। বাংলার শাসক দলের পক্ষ থেকেই তাঁকে নিশানা করা হচ্ছে। আগেও নানা মন্তব্য করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে সিবিআই-ইডি জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়ে তিনি রাজ্যের শাসক দলের তীব্র আক্রমণের মুখে পড়েছেন। তাঁকে রাজনৈতিক ক্যাডার থেকে শুরু করে আত্মতৃপ্তির জন্য কাজ করছেন, এমনও বলা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন