বৈঠকে বসতে হবে রাজ্যকে, ডিএ ইস্যুতে বড় নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

বৈঠকে বসতে হবে রাজ্যকে, ডিএ ইস্যুতে বড় নির্দেশ হাইকোর্টের

 


কলকাতা: ডিএ ইস্যু নিয়ে এখনও সরগরম রাজ্য। লাগাতার আন্দোলন, বিক্ষোভ, কর্মবিরতি, এমনকি দিল্লিতে অবস্থান... কোনও কিছু করেই ফল পাননি এই দাবি তোলা রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টও এই নিয়ে এখনও কোনও রায় দেয়নি, শুনানি পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানান হল, বৈঠকে বসতে হবে দুই পক্ষকে। 

কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে রাজ্য এবং সংগঠনকেও রাজ্যের সঙ্গে আলোচনায় আসতে হবে, ডিএ নিয়ে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই বৈঠক আগামী ১০ দিনের মধ্যে ডাকতে হবে। আদালতের নির্দেশ, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি তৈরি হবে এবং সংগঠনের তরফে পাঁচ জন সদস্য ওই বৈঠকে থাকবেন। পাশাপাশি এও পরামর্শ দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্টে মামলাটি যেহেতু এখন বিচারাধীন, তাই আপাতত যাতে কোনও কর্মবিরতির পথে কেউ না হাঁটেন। 

গত ১০ এবং ১১ এপ্রিল কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্না কর্মসূচি পালন করে এসেছেন যৌথ সংগ্রামী মঞ্চ। ধর্নার পাশাপাশি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। যদিও এই ধর্নাকে একদমই ভালো চোখে দেখেনি নবান্ন। যারা যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা নিয়েছে সরকার।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন