দুয়ারে সরকার শিবিরে হাজির মুখ্যসচিব, প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডারের রেকর্ড আবেদন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

দুয়ারে সরকার শিবিরে হাজির মুখ্যসচিব, প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডারের রেকর্ড আবেদন

 


কলকাতা: এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির৷ নিয়োগ দুর্নীতি থেকে ডিএ আন্দোলন, তোলপাড় রাজ্য রাজনীতি৷ কিন্তু, সাধারণ মানুষকে সরকারি পরিসেবা পাইয়ে দিতে যেন বদ্ধপরিকর নবান্ন৷ শনিবার থেকে চালু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে পৌঁছে গেলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ এভাবে শেষ কবে রাজ্য সচিবালয়ের মুখ্যসচিবকে মানুষের দরজায় দেখা গিয়েছে? 


১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে দুয়ারে সরকার ক্যাম্প। দুয়ারে সরকার ক্যাম্পগুলো কেমন চলছে তা নিজের চোখে খতিয়ে দেখতেই এদিন হুগলির চণ্ডীতলায় জনাই ট্রেনিং স্কুলের ক্যাম্পে পৌঁছে যান রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এভাবে মুখ্যসচিবের দুয়ারে সরকার শিবিরে আসাটা অনেকটাই প্রতীকী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকার সাধারণ নাগরিকের প্রতি কতটা আন্তরিক, সেটাই বোঝানোর প্রয়াস। সেই সঙ্গে জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের সমস্ত স্তরে মুখ্য সচিব এই বার্তাটা স্পষ্ট করে দিলেন যে,  দুয়ারে সরকার নিয়ে নবান্ন কতটা তৎপর৷


দুয়ারে সরকার শিবিরের প্রথম দিনেই বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ তাঁদের আবেদন নিয়ে উপস্থিত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিনা মূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য। অসংগঠিত শ্রমিকদের জন্য এই প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার৷ বিপুল সংখ্যায় আবেদন জমা পড়েছে এই প্রকল্পের জন্য। প্রথম দিনে ১ লক্ষ ৩৫ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ মোট আবেদনের ২৫ শতাংশ আবেদন শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই দুয়ারে সরকার শিবিরে জমা পড়েছে৷ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন