কলকাতা: তিনি বরাবরই টলিউডের সাহসী অভিনেত্রী হিসাবে পরিচিত৷ বোল্ড অবতারে উষ্ণতা ছড়াতে বেশ সিদ্ধহস্ত তিনি৷ এবার লাস্যময়ী রূপে ধরা দিলেন বং ক্রাশ ঋতাভরী চক্রবর্তী৷ লাল-কালো ঢাকাই শাড়িতে চুইয়ে পড়ল যৌবন৷ তিনি সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করলেই ভাইরাল৷ এবারও তাঁর ব্যতিক্রম ঘটল না৷
বর্তমানে ‘ফাটাফাটি’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ তাঁর মাঝেই করলেন ছবি পোস্ট৷ কপালে লাল টিপ, খোলা চুল, হালকা মেকআপে মোহময়ী ঋতাভরী৷ সাবেকি সাজে তিনি হয়ে উঠলেন অনন্যা৷ তাঁর থেকে যেন চোখ সরানো দায়৷ তার উপর বুকের উপর থেকে শাড়ির আঁচল হালকা সরতেই হু হু করে পারদ চড়ল নেটপাড়ায়৷ বক্ষবিভাজিকা উঁকি দিতেই উঠল ঝড়৷ সাবেকিয়ানার ছোঁয়ায় এই ছবি পোস্ট করে ঋতাভরী তাঁর ক্যাপশনে লিখলেন ‘মেঘবালিকা’৷
বাংলা ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ ঋতাভরী চক্রবর্তী। অভিনয় করেছেন বড় পর্দাতেও৷ একটা সময় মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন৷ তারপরে স্টার জলসায় প্রথম ব্রেক। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ওগো বধূ সুন্দরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরী।
এর পর অবশ্য তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ হাতে এসেছে একের পর এক অফার। ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন বড় পর্দাতেও। দিন দিন হয়ে উঠেছেন লাস্যময়ী। তাঁর রূপে মুগ্ধ হয়েছে পুরুষ হৃদয়। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঋতাভরী অভিনীত ‘ফাটাফাটি’৷ সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির একটি গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন