সেনার গাড়িতে আচমকা আগুন, মৃত্যু হল ৫ জওয়ানের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

সেনার গাড়িতে আচমকা আগুন, মৃত্যু হল ৫ জওয়ানের

 


শ্রীনগর: মর্মান্তিক ঘটনা ঘটে গেল জম্মু-কাশ্মীরে। সেনার গাড়িতে আগুন লেগে মৃত্যু হল ৫ জওয়ানের। এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় এই ঘটনা ঘটেছে। মৃত্যুর পাশাপাশি একজন জখম হয়েছেন এই ঘটনায় বলে জানা গিয়েছে। সেনার এই গাড়িটি ভিমবের গালি থেকে সাঙ্গিয়োটের দিকে যাচ্ছিল। পুঞ্চ থেকে এই জায়গাটি প্রায় ৯০ কিমি দূরে।

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ ভারতীয় সেনার এই গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে বোঝা না গেলেও পরে অনুমান করা গিয়েছে যে, আচমকাই প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের জেরে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ১৩ সেক্টর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলেও কাউকে বাঁচাতে সক্ষম হননি। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। এই গাড়িতে আগুন লাগার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে আরও বেদনা পাচ্ছে ভারতীয়রা। প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই ঘটনা এবং মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। 

এদিকে আজই জানা গিয়েছে যে, কোভিডে আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আপাতত হোম কোয়ারেন্টিনেই আছেন তিনি এবং জানা গিয়েছে তাঁর মৃদু সংক্রমণ রয়েছে। তাঁকে আপাতত বিশ্রাম নেওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছু না থাকলেও তাঁকে সচেতন হয়েই চলতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন