আরও ৬টি নথিবোঝাই ব্যাগ উদ্ধার, তৃণমূল বিধায়কের বাড়িতে গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আরও ৬টি নথিবোঝাই ব্যাগ উদ্ধার, তৃণমূল বিধায়কের বাড়িতে গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেস

 


কলকাতা: মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি যেন খনি! ইতিমধ্যেই তাঁর বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে। এবার সিবিআই জানিয়েছে, তাঁর বাড়ির আশপাশে তল্লাশি চালিয়েও বিপুল নথি মিলেছে। সূত্রের খবর, তৃণমূল বিধায়কের বাড়ির পাশের জঙ্গলে পাওয়া গিয়েছে ৬টি নথিবোঝাই ব্যাগ। ওই নথিগুলি কিসের, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: এবার চাপে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, বাড়ি-আশ্রমে সিবিআই হানা

আগেই জানা গিয়েছিল যে, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থতার কথা বলে শৌচালয়ে যাওয়ার নাম করে গিয়ে তিনি নিজের দু’টি মোবাইল, ল্যাপটপের হার্ড ডিস্ক এবং দু’টি পেন ড্রাইভ পুকুরে ছুড়ে দিয়েছেন। সেগুলি উদ্ধারে আপাতত পুরো দম লাগিয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে দাবি, চাকরিপ্রার্থীদের নথি ছাড়াও এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার ডেটাবেসই মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে। তাঁর বাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় ৩ হাজার ৪০০ প্রার্থীর তথ্য। এবার জঙ্গল থেকে উদ্ধার হওয়া নথি থেকে আরও বিস্তারিতভাবে নিয়োগ কেলেঙ্কারি সম্পর্কে জানা যাবে বলেই অনুমান তাদের। 


এদিকে বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়ি, আশ্রম এবং ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। নলহাটিতে বিভাসের বাড়ি এবং একটি আশ্রম রয়েছে, আর উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে তাঁর ফ্ল্যাট রয়েছে। সেখানেও হানা দিয়েছে সিবিআই। পাশাপাশি এও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির পূর্ব মেদিনীপুরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূলের নেতা কুন্তল ঘোষ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম নিয়েছিলেন। তাঁর সঙ্গে গোপাল দলপতির নামও উঠে আসে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন