করোনা নিয়ে ফের উদ্বেগে সরকার, সতর্কতায় মাস্ক-বিধি জারি হতে পারে - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

করোনা নিয়ে ফের উদ্বেগে সরকার, সতর্কতায় মাস্ক-বিধি জারি হতে পারে

 


কলকাতা: আবার সে ফিরে এসেছে। হ্যাঁ, করোনা নিয়ে বলতে গেলে আগেই এই কথা বলতে হয়। বেশ কয়েক মাস তলানিতে থাকার পর এখন আবার একবার বাড়বাড়ন্ত দেখা দিচ্ছে এই ভাইরাসের। দেশ তো বটেই, বাংলাতেও চিন্তার শেষ নেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯০।। আর এই মুহূর্তে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬৪১। এই অবস্থায় জানা গেল, শীঘ্রই করোনা সতর্কতা জারি হতে পারে রাজ্যে, ফিরতে পারে মাস্ক। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। নবান্ন সূত্রে খবর, সরকারি দফতর দিয়ে করোনার নিয়ম পুনরায় চালু করতে পারে রাজ্য সরকার। সব দফতর নিয়মিত স্যানিটাইজ করার পাশাপাশি কর্মীরা যাতে মাস্ক ব্যবহার করেন সে ব্যাপারে জোর দেওয়া, একই সঙ্গে থার্মাল গান এবং স্যানিটাইজার ব্যবহারেও জোর দেওয়া হবে। ধীরে ধীরে এই নিয়ম স্কুলগুলিতে এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে চালু করার ব্যাপারেও ভাবছে প্রশাসন। তবে সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য কোভিড-বিধি নতুন করে চালু হবে কিনা, তা জানা যায়নি এখনও।

চলতি মাসেই রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা ১০০-র গণ্ডি পেরিয়েছিল। ২০২৩ সালে মার্চ মাসে প্রথম কোভিডে মৃত্যু হয়েছিল, তারপর আবার এপ্রিল মাসে করোনায় মৃত্যুর খবর আসে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের যে চিন্তা বাড়ছে তা আন্দাজ করাই যায়। তাই আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কাজ করছে নবান্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন