দুর্ঘটনা কেড়েছে চলার শক্তি, কনেকে কোলে তুলে সাতপাক ঘুরলেন বর, ভাইরাল ভিডিয়ো - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

দুর্ঘটনা কেড়েছে চলার শক্তি, কনেকে কোলে তুলে সাতপাক ঘুরলেন বর, ভাইরাল ভিডিয়ো



নয়াদিল্লি: বিয়ে মানেই হাজারো স্বপ্ন। হাজারো পরিকল্পনা। সকলের জীবনেই এই দিনটা খুব স্পেশ্যাল৷ কিন্তু, পরিস্থিতি সব সময় সঙ্গ দেয় না৷ ডেস্টিনির আগে কিছুই নেই৷ 

তাই অনেক পরিকল্পনার পরেও তা অনেক সময় তা ভেস্তে যায়৷ এই লাভ বার্ডসদের জীবনেও তেমনটাই ঘটেছিল৷ কিন্তু তাঁরা তাতে তোয়াক্কা করেননি। পরিস্থিতির সামনে মাথা নোয়ায়নি৷ সব বাধা পেরিয়ে পূর্বপরিকল্পিত ভাবেই বিয়ে সারেন তাঁরা।

সমাজমাধ্যমে নিজেদের বিয়ের একটি ভিডিয়ো শেয়ার করেছেন বর-কনে। তাঁদের বিয়ের সেই বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷  সেখানে দেখা গিয়েছে, কনেকে কোলে তুলে সাতপাকে ঘুরছেন বর। কিন্তু কেন? সে কথা  জানিয়েছেন খোদ কনে। 

জানা যায়, বিয়ের ঠিক ৪৫ দিন আগে পথদুর্ঘটনার মুখে পড়েছিলেন কনে। পায়ে গুরুতর চোট পান৷ চলার শক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করতেই হবে। অগত্যা বিয়ের তারিখ পিছিয়ে দিতে বাধ্য হয় দুই পরিবার। নতুন করে দু’মাস পর বিয়ের দিন ঠিক করে তাঁরা। কিন্তু, অস্ত্রোপচারের পরেও ঠিক ভাবে চলার শক্তি ফিরে পাননি ওই তরুণী। এ দিকে দু’মাস কেটে গিয়েছে। তবে কি ফের পিছতে হবে বিয়ের দিন? অবশেষ দুই পরিবার ঠিক করে, দ্বিতীয় বার নির্ধারিত দিনেই বিয়ে হবে তাঁদের। সেই মতো বিয়েও হয়ে যায়৷ কিন্তু, বিয়ের সময়েও চলার ক্ষমতা হয়নি ওই তরুণী। তাই তাঁকে কোলে তুলে নিয়েই সাত পাক ঘোরেন বর। পালন করেন বিয়ের সব নিয়ম-কানুন।


ভিডিয়ো পোস্ট করে কনে লেখেন, ‘‘আমি জানি রূপকথার গল্প সত্যি হয়, কারণ তুমি  আমার পাশে রয়েছ।’’ এই ভিডিয়ো দেখার পর বর-কনেকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে ভিডিয়োতে প্রথম কমেন্টটি করেছেন বর। তিনি লেখেন, ‘‘সারা জীবন এ ভাবেই ভার তুলব। এত শারীরিক কসরত আমি কি এমনি এমনি করি!’’ অনেকেই এই ভিডিয়ো দেখার পর কমেন্টে লিখেছেন, এই বিয়ের ছবি দেখে আমির খানের ‘মন’ ছবির কথা মনে পড়ে যাচ্ছে। যেখানে ছবির শেষে প্রতিবন্ধী প্রেমিকা (মনীষা কৈরালা)-কে কোলে তুলে সাতপাক ঘুরেছেন প্রেমিক আমির। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন