উড়ে গেল নীল পাখি, টুইটারে এল বাদামি এক সারমেয় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

উড়ে গেল নীল পাখি, টুইটারে এল বাদামি এক সারমেয়

 



কলকাতা: মালিকানা বদলের পর একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং সাইটে। যা নিয়ে কিছু ক্ষেত্রে বিতর্ক কিছু কম হয়নি। এবার এই সাইটের চিরাচরিত লোগোর বদলও ঘটে গেল। দীর্ঘ ১৭ বছর পর পালটে গেল টুইটারের লোগো। নীল রঙের পাখির জায়গায় চলে এল বাদামি রঙের এক সারমেয়। টুইটার কর্তা এলন মাস্ক নিজে নতুন লোগোর ছবি পোস্ট করেন। 


যেদিন থেকে টুইটারকে লোকে চিনেছে সেদিন থেকেই লোগো হিসেবে নীল রঙের ওই পাখিকে দেখে এসেছে তারা। এইভাবেই ১৭ বছর পার হয়ে গিয়েছে। এখন ধনকুবের এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর একাধিক পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনও করে ফেললেন। তবে পাখির জায়গায় যে সারমেয় এসেছে সেটিও বেশ জনপ্রিয়। একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই সারমেয়র ছবি। 


সাদা আকাশের মধ্যে উড়ছে আকাশী নীল রঙের ছোট্ট পাখি। এটিই ছিল টুইটারের লোগো। আর নীল পাখিটির নাম ছিল ‘ল্যারি’। যদিও এই নামের কোনও পাখি প্রজাতি নেই বিশ্বে। আসলে এক ব্যক্তিকে উৎসর্গ করেই টুইটারের এই ব্লু-বার্ডের নাম রাখা হয়েছিল ল্যারি। তিনি হলেন বোস্টন সেলটিক্স বাসকেটবল দলের কিংবদন্তি খেলোয়াড় ল্যারি বার্ড। ২০০৫ সালে টুইটারের জন্মলগ্নে অবশ্য ‘ল্যারি’-র অস্তিত্ব ছিল না। ২০১০ সালে টুইটারের লোগোতে প্রথমবারের জন্য দেখা যায় পাখিটিকে। ২০২৩ সালে সেটিই 'উড়িয়ে' দিলেন এলন মাস্ক। 


তবে যে সারমেয় এল সেটিও ভীষণ পরিচিত। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই সারমেয়র ছবি। আর এর মুখ অজস্র মিমের মধ্যেও দেখা যায়। কিন্তু অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করেছেন মাস্ক? তাহলে কি মালিকানা বদল হতে পারে? এই প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন