১০ হাজারের ওপরেই দেশের করোনা সংক্রমণ, মৃত্যুও চিন্তা বাড়াল আজ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

১০ হাজারের ওপরেই দেশের করোনা সংক্রমণ, মৃত্যুও চিন্তা বাড়াল আজ

 


নয়াদিল্লি: লাগাতার বৃদ্ধি পাচ্ছে ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার পার করেছিল। যদিও শনিবার তা কিঞ্চিৎ কমল। তবে সেটাও স্বস্তি দিচ্ছে না কারণ দৈনিক আক্রান্ত এখনও ১০ হাজারের ওপরে। অনেক দিন আগে থেকেই বিশেষজ্ঞরা একটা অনুমান করছিলেন। তাদের ধারণা ছিল, করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬-এর কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। সেটাই বাস্তব হয়ে উঠেছে। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

কেন্দ্রীয় তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫৩ জন। এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বর্তমানে দেশে দৈনিক করোনার হার ৬.৭৮ শতাংশ। আর এদিন যাদের মৃত্যু হয়েছে তারা দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যের বাসিন্দা। তবে আচমকা এত কেন বৃদ্ধি পাচ্ছে করোনা? গবেষক মহলের স্পষ্ট ধারণা, এই বাড়বাড়ন্তের পিছনে একমাত্র দায়ী করোনার আর্কটারাস (এক্সবিবি.১.১৬) রূপ। মূলত ওমিক্রনের ৬০০ টিরও বেশি উপ-প্রজাতির একটি অংশ হল এটি। জানা গিয়েছে, এখনও পর্যন্ত সবথেকে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই প্রজাতি। 


জানা গিয়েছে, ২২ দেশে দাপানোর পর এই বিপজ্জনক রূপ এখন আতঙ্ক সৃষ্টি করেছে ভারতে। করোনার অন্য একাধিক প্রজাতির চেয়ে ১.২ গুণ দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে এর। কোভিডের অন্য উপসর্গের থেকে এতে আক্রান্ত হওয়ার উপসর্গ কিছুটা হলেও আলাদা বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, এই প্রজাতিতে আক্রান্ত হলে মূলত উচ্চ মাত্রায় জ্বর, চোখে চুলকানি, চোখ গোলাপি এবং কাশির লক্ষণ দেখা যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন