কলকাতা: তিনি ছোট পর্দার পরিচিত মুখ৷ শুরুটা হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। তার পর থেকে প্রায় হাফ ডজন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে ফেলেছেন স্বস্তিকা দত্ত। আপাতত তিনি পর্দার ঝিলমিল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বারবার শিরোনাম কেড়েছেন তিনি৷ আজ, ২৩ এপ্রিল অভনেত্রীর জন্মদিন।
তবে কত বছরে পা দিলেন, তা জানাতে নারাজ স্বস্তিকা৷ তাঁর কথায়, মেয়েদের বয়স আর বয়ফ্রেন্ড গোনা একেবারেই উচিত নয়৷ তবে তিনি এমন একটা বয়সে পা রাখছেন, এই বয়সে তাঁকে সবাই হয়তো আরও বেশি পরিণত দেখতে চাইবেন। প্রথমসারির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন নায়িকা৷ বিশেষত কমিটমেন্ট এবং গাম্ভীর্যের ডামান্ড রাখে এই বয়স। নিজের বয়স না জানালেও ইন্ডাস্ট্রিতে তাঁর ১১ বছর হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন স্বস্তিকা৷ আর এই স্পেশাল দিনে শোভনের কথা উঠবে না, তা কী হতে পারে? যদিও তিনি এখন অতীত৷
স্বস্তিকা স্পষ্ট জানান, তাঁদের দু’জনের মধ্যে সম্পর্ক নেই ঠিকই৷ কিন্তু কোনও তিক্ততাও নেই। তাঁরা সম্পর্কটা শেষ করেছেন হ্যাপি নোটে। এবং এটা তাঁদের যৌথ সিদ্ধান্ত। তাঁর একটাই আবেদন, ‘আমাদের নিজেদের মতো করে ভাল থাকতে দিন৷’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন