সরকারি গ্রন্থাগারে কোন সংবাদপত্র থাকবে? রাজ্যের বিজ্ঞপ্তিকে আমল না দিয়ে নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

সরকারি গ্রন্থাগারে কোন সংবাদপত্র থাকবে? রাজ্যের বিজ্ঞপ্তিকে আমল না দিয়ে নির্দেশ হাইকোর্টের

 



কলকাতা: সরকারি গ্রন্থাগারগুলিতে কোন কোন সংবাদপত্র রাখা যাবে সেই নিয়ে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার কিছু সময় পরেই। এই বিজ্ঞপ্তির ফলে বাদ পড়েছিল 'গণশক্তি'র মত বাম মুখপত্র। তারপরই এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তিনটি মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ সময় ধরে এই মামলাগুলি চলার পর অবশেষে আদালত রায় দিয়েছে, সরকারি গ্রন্থাগারগুলিতে কোন সংবাদপত্র রাখা হবে তার সিদ্ধান্ত স্থানীয় গ্রন্থাগারই নিতে পারবে।

রাজ্যের সরকারি গ্রান্থাগারগুলি থেকে রাজনৈতিক মুখপত্র বাতিল করার বিরুদ্ধে মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের একটি রায় উল্লেখ করে মামলাকারী জানান, জনগণের টাকা খরচ করে সংবাদপত্র কেনা হচ্ছে। সেখানে আইনত কোনও বিধিনিষেধ রাখা যায় না। কিন্তু তৃণমূল সরকার প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার কিছু সময় পর, ২০১২ সালে একটি বিজ্ঞপ্তিতে জানায়, রাজ্যের লাইব্রেরিগুলিতে মাত্র ৮টি সংবাদপত্র রাখা যাবে। 


তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ২০১৯ এবং ২০২১ সালে নতুন বিজ্ঞপ্তি জারি করে ১৪ টি সংবাদপত্র কেনার কথা জানানো হয়েছিল। এতে উর্দু এবং নেপালি ভাষার সংবাদপত্র  পর্যন্ত আছে। তবে এই মামলার শুনানিতে বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে গ্রন্থাগারগুলি। সেখানে কোন সংবাদপত্র রাখা হবে তা গ্রান্থাগার আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।


আদালতের পর্যবেক্ষণ, স্থানীয় মানুষের চাহিদা গুরুত্বপূর্ণ। সেদিকে বিবেচনা করেই স্থানীয় গ্রন্থাগার সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই উচিত। সেই প্রেক্ষিতেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, কোন সংবাদপত্র রাখা হবে তা রাজ্যের গ্রন্থাগার আইন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার গ্রন্থাগার সিদ্ধান্ত গ্রহণ করবে। এতদিন অনেক শুনানি হলেও মামলার নিস্পত্তি হচ্ছিল না। আজ এই রায় দিয়েই মামলার নিস্পত্তি হয়ে গেল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন