আচমকা হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী, কী হয়েছে বাম নেতার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

আচমকা হাসপাতালে ভর্তি সুজন চক্রবর্তী, কী হয়েছে বাম নেতার

 



কলকাতা: শারীরিক অসুস্থতা বেড়েছে। হাসপাতালে ভর্তি হতে হল সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। এদিন টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই এই খবরে সিপিএম নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে চিন্তার বিশেষ কিছু নেই বলে নিজেই আশ্বস্ত করেছেন সুজন চক্রবর্তী। কিন্তু ঠিক কী হয়েছে তাঁর?

আরও পড়ুন: পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর, হস্তক্ষেপ করল না আদালত

এদিন টুইট করে সিপিএম নেতা জানান, ''গত কয়েকদিন ধরেই শরীরটা বেশ গন্ডগোল করছিল। বিশেষত কাশিটা মাত্রাছাড়া। চেক-আপ এবং চিকিৎসার প্রয়োজনে হাসপাতালে ভর্তি হলাম। অনেকেই খোঁজ নিচ্ছেন। বিশেষ দুশ্চিন্তার কিছু বলে মনে হয় না। সবাইকে শুভেচ্ছা।'' জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।  এমনিতে করোনা আক্রান্ত হওয়ার পর কমবেশি সকলেরই বেশ কিছু সমস্যা রয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও একই পোস্ট কোভিড সমস্যা হয়েছে। তবে তাঁর বাকি বড় কোনও সমস্যা নেই বলেই আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 



রাজ্যের চাকরি দুর্নীতির ইস্যুতে আচমকাই নাম জড়িয়ে গিয়েছে তাঁর। শাসকদলের তরফে বারবার নিশানা করে তাঁকে এবং তাঁর স্ত্রীকে দুর্নীতি ইস্যুতে অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন তোলা হয়েছে তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি নিয়ে। সব নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। একই মধ্যে সুজন চক্রবর্তীর অসুস্থতার খবর সামনে এল। যদিও হাসপাতাল সূত্রে খবর, চেকআপের পর শুক্রবার ছেড়ে দেওয়া হবে তাঁকে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন