এবার চাপে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, বাড়ি-আশ্রমে সিবিআই হানা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

এবার চাপে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, বাড়ি-আশ্রমে সিবিআই হানা

 



বোলপুর: শুক্রবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এখনও পর্যন্ত তাঁর বাড়িতে তল্লাশি চলছে বলেই খবর। এরই মাঝে বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর বাড়ি, আশ্রম এবং ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। এই বিভাস অধিকারী প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। সুতরাং বোঝাই যাচ্ছে, বাংলার নতুন বছরের প্রথম দিনেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ভীষণ তৎপর সিবিআই।

আরও পড়ুন: দৃষ্টিশক্তির সমস্যা, জিভ অসাড়! পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বিরাট গুঞ্জন

মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর এই বিভাস অধিকারীর নাম প্রথম জনসমক্ষে আসে। তবে দুর্নীতিতে ধৃত হুগলির বলাগড়ের প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ সর্বপ্রথম দাবি করেছিলেন যে তিনি নিয়োগ কাণ্ডে জড়িত। সেই সময়ে সিবিআই কোনও পদক্ষেপ না নিলেও শনিবার নলহাটিতে বিভাসের বাড়ি এবং আশ্রমে হানা দিয়েছে তারা। নলহাটিতে বিভাসের বাড়ি এবং একটি আশ্রম রয়েছে, আর উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে তাঁর ফ্ল্যাট রয়েছে। সেখানেও হানা দিয়েছে সিবিআই। এর আগে, ওই ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। যদিও আগে যখনই তাঁর নাম দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তখনই বিভাস দাবি করেছেন যে, কুন্তল বা গোপাল দলপতিকে তিনি চেনেন না। 


এদিকে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে প্রায় দু’বস্তা নথি উদ্ধার করা হয়েছে। যার মধ্যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড রয়েছে। তৃণমূল বিধায়কের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে, এই ডায়রি থেকে নিয়োগ দুর্নীতি বিষয়ক কিছু তথ্য সামনে আসতে পারে। এমনকি দুর্নীতি সংক্রান্ত লেনদেনের হিসাবও থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন