‘ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না’, পঞ্চায়েত ভোটের আগে দাওয়াই দিলেন মমতা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

‘ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বলো দিল্লি টাকা দিচ্ছে না’, পঞ্চায়েত ভোটের আগে দাওয়াই দিলেন মমতা



কলকাতা: টাকা দিচ্ছে না কেন্দ্র৷ ব্লকে ব্লকে গিয়ে একথা প্রচার করতে হবে৷ পঞ্চায়েতের আগে দাওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর নির্দেশ, ১০০ দিনের কাজে কেন্দ্রের বকেয়া নিয়ে জেলায় ব্যাপক প্রচার করতে হবে। পাশাপাশি কেন্দ্রের সমস্যা নিয়ে নিয়মিত ভাবে ব্লকে ব্লকে নেতাদের যাওয়ার নির্দেশ দিলেন তিনি।


বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে জেলার নেতাদের উদ্দেশে মমতার নির্দেশ, “ব্লকে ব্লকে যাও। মানুষকে গিয়ে বলো দিল্লি টাকা দিচ্ছে না।” তবে শুধু পূর্ব মেদিনীপুর নয়, গোটা রাজ্যেই ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন করবে শাসকদল, তেমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো৷ ১০০ দিনের কাজ নিয়ে দিল্লির বুকেও  তৃণমূল সোচ্চার হচ্ছে বলে জানান তিনি৷ 


এখন রমজান মাস চলছে৷ মাস ফুরলেই দিল্লি অভিযান করবে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদরা। একই ইস্যুতে দিল্লি অভিযানের ডাক দিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু দিল্লির বুকে ঝড় তোলার আগে ব্লকে ব্লকে দিল্লির বঞ্চনা তুলে ধরার নির্দেশ দিলেন মমতা।

একশো দিনের কাজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার সরাসরি আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঁশিয়ারি, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা না দিলে আন্দোলন তীব্র হবে। রাজ্য পঞ্চায়েত ভোটের আগে মমতার এই হুঁশিয়ারি নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন