মেসি, মাস্ক, জুকারবার্গদের হারালেন শাহরুখ! বিশ্বমঞ্চে সেরা তিনিই, বলছে 'টাইম' - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

মেসি, মাস্ক, জুকারবার্গদের হারালেন শাহরুখ! বিশ্বমঞ্চে সেরা তিনিই, বলছে 'টাইম'

 


মুম্বই: 'পাঠান' দেশ তথা বিশ্বজয় করেছে। শাহরুখ খানের এই কামব্যাক ফিল্ম একের পর এক রেকর্ড একহাতে তৈরি করেছে, অন্য হাতে ভেঙেছে। এই ছবির সাফল্যের মাধ্যমে এসআরকে আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে তিনি কেন 'কিং'। আর ছবির সফলতার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যও এবার পেলেন তিনি। বিশ্বখ্যাত 'টাইম' ম্যাগাজিনের পৃথিবীর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করলেন তিনি। হারালেন মেসি, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গদের মতো ব্যক্তিত্বদের। 

আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রথম কনসার্ট অরিজিৎ-এর, জানেন এই শোয়ের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন শিল্পী?

'টাইম' বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তৈরি করতে একটি সমীক্ষা শুরু করেছিল। এই সমীক্ষায় ১২ লক্ষ মানুষ অংশ নেন এবং ভোট দেন। সেই ভোটের ৪ শতাংশ পেয়ে শীর্ষ স্থান দখল করেছেন বলিউড বাদশা। এই তালিকায় একে একে জায়গা করেছেন ফুটবল তারকা বিশ্বকাপজয়ী লিওনেল মেসি, মেটা সিইও মার্ক জুকারবার্গ, বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি এলন মাস্ক, লন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের মতো ব্যক্তিত্ব। তাঁদের সকলকেই পিছনে ফেলে এক নম্বর হয়েছেন শাহরুখ খান। বিশ্বে তিনি কতটা জনপ্রিয় তা আবারও প্রমাণ করে দিয়েছেন ভারতের 'পাঠান'। 



এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোনও একক ব্যক্তি নেই। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহশা আমিনির মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী সমস্ত মহিলারা এবং তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বের সকল স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে, ১.৯ শতাংশ ভোট পেয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন প্রিন্স হ্যারি এবং মেগান। পঞ্চম স্থানে আছেন মেসি। তিনি পেয়েছেন ১.৮ শতাংশ ভোট। 

আরও পড়ুন: ক্যামেরায় পোজ দিল দেবী, মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন বিপাশা

প্রসঙ্গত, ৪ বছর পর আবার বড় পর্দায় 'পাঠান' হয়ে ফিরেছিলেন শাহরুখ খান। জানুয়ারি মাসে এই ছবি মুক্তির পর এখনও পর্যন্ত তা ১০৫০ কোটি টাকার ওপর ব্যবসা করে ফেলেছে বিশ্বজুড়ে। ভারতে এই ছবির ব্যবসা ৫১৫ কোটি পার হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশের এক নম্বর ছবি হল এটিই। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন