নথি হস্তান্তর করছে না পুলিশ! নিশীথ মামলায় ফের হাইকোর্টে গেল সিবিআই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নথি হস্তান্তর করছে না পুলিশ! নিশীথ মামলায় ফের হাইকোর্টে গেল সিবিআই

 


কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় হামলার মামলায় ফের একবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠল। আর এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানান হয়েছে সিবিআইয়ের তরফে। 


এই মামলায় নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই প্রেক্ষিতেই মামলার সমস্ত নথি পুলিশকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হত। কিন্তু কিন্তু মঙ্গলবার আদালতকে সিবিআই জানায়, পুলিশ মামলার নথি হস্তান্তর করছে না। ফলে তদন্তের কাজও শুরু করা যাচ্ছে না। সিবিআই আইনজীবীর বক্তব্য, এর আগে আদালতের দৃষ্টি আকর্ষণ করেও রাজ্যের সহযোগিতা পাওয়া যায়নি। এফআইআর সংক্রান্ত তথ্য পর্যন্ত দেওয়া হচ্ছে না সিবিআইকে। তাই দাবি করা হয়েছে, এইভাবে পুলিশ আদালত অবমাননা করেছে। এই পরিপ্রেক্ষিতেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা। 


প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, বোমা, গুলি এবং পাথর ছুড়ে হামলা চালানো হয়। তৃণমূল কংগ্রেসই এই হামলার পিছনে রয়েছে বলেও দাবি ওঠে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও বড় অভিযোগ করা হয়। সেই মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন